বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

যশোরে ভাষা দিবস উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলনের বর্ণমালা র‍্যালী

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৪ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল মামুন যশোর জেলা প্রতিনিধি

ভাষা বিকৃতি বন্ধ করে সর্বোত্র বাংলা চর্চায় রাষ্ট্রকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার আহবান জানান
বাংলা ভাষা আমাদের বাঙালী আত্মপরিচয়ের মূল ভিত্তি।বাংলা ভাষাকে পাটাতন ধরেই বিশ্বব্যাপী বাঙালী জাতি পরিচয় নির্মাণ করেছে। রক্ত দিয়ে ভাষা কিনে নেওয়া ইতিহাসের এক অনবদ্য সৃষ্টি। তাই বাংলা ভাষা ও ভাষা দিবস আমাদের জাতীয় অহংকার।

সোমবার ২১ ফেব্রুয়ারি বিকাল ৫ টায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বর্ণমালা র‍্যালী পূর্ব আলোচনা সভায়‌‌ জেলা সভাপতি মুহাম্মাদ আব্দুল আওয়াল উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি ভাষা শহীদদের মাগফিরাত কামনা করে বলেন, ভাষা শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে দেশের সর্বোত্র বাংলা ভাষার জাতীয় প্রয়োগ নিশ্চিত করতে হবে। অন্যন্য ভিনদেশী ভাষার ব্যবহারে নির্দিষ্ট নিয়ম প্রণয়ন করতে হবে। তিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বাংলা ভাষার আন্তর্জাতিক মান নিশ্চিত করতে আন্তরিকত হতে আহ্বান জানান।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি মুহাম্মাদ আব্দুল আওয়াল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ নাকিবুল হাসান এর সঞ্চালনায় বর্ণমালা র‍্যালী পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

বর্ণমালা র‍্যালী পূর্ব আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ছাত্র আন্দোলন যশোর জেলার সাবেক সভাপতি ও ইসলামী যুব আন্দোলন যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক খাইরুল বাশার, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সহ-সভাপতি মুহাম্মাদ হাবিবুর রহমান সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ফয়েজ গাজী অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মাদ আজিজুর রহমান, আলিয়া মাদ্রাসা সম্পাদক মুহাম্মাদ সাজ্জাদ হোসেন ও থানা নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে বর্ণমালা র‍্যালীটি জেলা কার্যালয় থেকে শুরু করে চৌরাস্তা হয়ে দড়াটানা ভৈরব ভারতে চত্বর গিয়ে শেষ হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281