বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

রাজধানীর গুলশানে তৈরি হচ্ছে মাছ ধরার জাল।

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ৮৭ বার পড়া হয়েছে

মনিরুজ্জামান মনির জেলা প্রতিনিধি ঢাকা।

গুলশানের মত অভিজাত এলাকার রাস্তায় বুনা হচ্ছে মাছ ধরার জাল।
ছবির এই দৃশ্য সত্যি অবাক করার মত। দিন দিন মাছ ধরার প্রবণতা মানুষের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে। আর জাল বোনা সেটা তো কল্পনার বাহিরে।আগে গ্রামের প্রত্যেকটি ঘরে প্রায় মাছ ধরার জন্য জাল বোনা হতো কিন্তু এখন সেটিও হারিয়ে গেছে। গ্রামের সেই ঐতিহ্য যেন শহরে ফিরিয়ে আনল আরজ আলী।
আরজ আলীর জাল রাজধানীর গুলশানের মতো জায়গায় এমন দৃশ্য দেখতে পাবেন, এমন হয়তো আপনার কল্পনাতেও আসে না। কিন্তু এই দৃশ্য প্রায়ই চোখে পড়ে রাস্তায় চলাচল করা মানুষের।
জাল বুনছেন যে ব্যক্তি তার নাম আরজ আলী। বাড়ি গোপালগঞ্জ সদরে। ঢাকায় গাড়িচালকের চাকরি করেন। অবসর সময়ে বসে না থাকে জাল বুনেন। গত আড়াই মাসে এটুকু বুনেছেন।
একটানা কাজ করলে, সম্পূর্ণ জাল বুনতে তার আড়াই থেকে তিন মাস লাগবে। একটা জাল ৪ থেকে সাড়ে ৪ হাজার টাকা বিক্রি করা যাবে।বসে না থেকে অবসর সময়টাকে এভাবেই কাজে লাগাচ্ছেন আরজ আলী।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281