1. admin@haworbarta.com : admin :
রাজধানীর রামপুরায় অনাবিল বাসের চাপায় এসএসসি পরীক্ষার্থী সহ 2 জন নিহত - Haworbarta
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ বোগলাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আবুল হোসেনের দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ ➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

রাজধানীর রামপুরায় অনাবিল বাসের চাপায় এসএসসি পরীক্ষার্থী সহ 2 জন নিহত

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ১০০ বার পড়া হয়েছে

মনিরুজ্জামান মনির জেলা প্রতিনিধি ঢাকা।

রাজধানীর রামপুরায় অনাবিল বাসের চাপায় এসএসসি পরীক্ষার্থী সহ 2 জন নিহত।
কোনভাবেই যেন রাস্তায় মৃত্যুর মিছিল থামছে না। অদক্ষ চালক ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলার কারণে কিন্তু এই সকল দুর্ঘটনা বেশি হচ্ছে। তার সাথে আবার যোগ হয়েছে যানবাহনের দূতগতি এবং সবার আগে যাত্রী নেওয়ার পাল্লা।কয়েকদিন আগে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির চাপায় নিহত হয়েছিলেন নটরডেম কলেজের একজন শিক্ষার্থী। এর প্রতিবাদে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আন্দোলন করেছিল। আর সেই রেশ কাটতে না কাটতেই আবারো যোগ হলো নতুন একটি ঘটনা। গতকাল রাজধানীর রামপুরায় অনাবিল বাসের চাপায় নিহত হলেন এসএসসি শিক্ষার্থীসহ রাস্তায় দাঁড়িয়ে থাকা আরও দুইজন। ঘটনাস্থলে শিক্ষার্থীসহ দুজনই মারা যান। পরবর্তীতে বাসটিকে জব্দ করা হলেও ড্রাইভারকে আটক করা যায়নি। এরইমধ্যে রাস্তা অবরোধ করে বিক্ষোভ বিক্ষোভ করছেন সাধারণ মানুষ এবং অনাবিল বাস এর অনেকগুলো গাড়িতে আগুন দিয়েছেন তারা।যার ফলে রাস্তায় সৃষ্টি হয়েছিলো দীর্ঘ যানজটের।গতকাল রাত পৌনে এগারটার দিকে এই ঘটনাটি ঘটে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca