বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:০০ অপরাহ্ন

রাজস্থলীতে বিনা ভোটে জয়ের পথে দলীয় চেয়ারম্যান প্রার্থী দুজন

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ২০১ বার পড়া হয়েছে

 

চাইথোয়াইমং মারমা
রাঙামাটি প্রতিনিধি :

রাঙামাটি জেলার
রাজস্থলী উপজেলায় আসন্ন তিন টি ইউনিয়নের নির্বাচনে তৃতীয় ধাপে বিনা ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন সরকার দলীয় মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের সিনিয়র সহ সভাপতি রবার্ট ত্রিপুরা ও ২ নং গাইন্দ্যা ইউনিয়নের নৌকা সমর্থক প্রার্থী থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পুচিংমং মারমা বিনা ভোটে বিজয়ী হতে যাচ্ছেন। এবিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার উৎপল বড়ু্য়া। তিনি গণমাধ্যম জানান, গত ২ নভেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিন, ৪ নভেম্বর বাছাই পর্ব শেষ করেন।এবং সকল প্রার্থীদের প্রার্থীতা বৈধ ঘোষনা করেন। অপর দিকে ৩নং বাঙালহালিয়া ইউনিয়নে তিন জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনের জয় পরাজয়ের হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত। তার মধ্যে নৌকা প্রতীক অাদোমং মারমা, স্বতন্ত্র প্রার্থী/ বিদ্রোহী ঞোমং মারমা ও ইসলামী অান্দোলনের সমর্থনে অাবদুল রসিদ আকন্দসহ প্রতিদ্বন্ধি করবেন । এখানে এলাকায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, স্থানীয় জনসর্মথক কাছ হতে জানা যায় তিন চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে দলীয় নৌকা প্রতীক আদোমং মারমা প্রার্থী এগিয়ে আছে দেখা যায় । এলাকায় স্থানীয় ভোটার পাহাড়ি ও বাঙালি কয়েকজন বলেন, আমরা শান্তি শৃঙ্খলা পরিবেশ বজায় রেখে সকলে ভোট প্রয়োগ করতে পারি। আমার ভোট আমি দিব যাকে যোগ্য প্রার্থী মনে করে তাকে মূল্যবান টি ভোট দিব। ভোট দেয়া নাগরিক অধিকার। আগামী ২৮ নভেম্বর রবিবার অবাধ ও সুষ্ঠু শৃঙ্খলা নির্বাচন গ্রহন হবে বলে সকল অভিমত প্রকাশ করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281