1. admin@haworbarta.com : admin :
রাজস্থলী ঘিলাছড়ি ইউপি নির্বাচনের মেম্বার পদে চাচা- ভাতিজা লড়াই। - Haworbarta
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ বোগলাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আবুল হোসেনের দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ ➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

রাজস্থলী ঘিলাছড়ি ইউপি নির্বাচনের মেম্বার পদে চাচা- ভাতিজা লড়াই।

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ১০১ বার পড়া হয়েছে

চাইথোয়াইমং মারমা রাঙামাটি প্রতিনিধিঃ

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলা ১ নং ঘিলাছড়ি ইউনিয়নে আসন্ন নির্বাচনে ৭ নং ওয়ার্ড থেকে নির্বাচন করার ঘোষনা দিলেন আপন রক্তের চাচা ভাতিজা, মফিজ আহমদ তালুকদার ও ভাতিজা জয়নাল তালুকদার। তবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বলেন জানান দুজনে। ঘটনাটি রাজস্থলী উপজেলার ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাধারন সদস্য পদের নির্বাচনে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজস্থলী উপজেলার ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের তালুকদার পাড়ার নিবাসী মফিজ অাহমদ তালুকদার ও তার অাপন বড় ভাইয়ের ছেলে জয়নাল তালুকদার উভয়ে আওয়ামীলীগ পরিবারের সদস্য। এই বিষয়ে মফিজ অাহমদ তালুকদার বলেন আমি ৩০ বছর দলের সাথে সক্রিয় ভাবে কাজ করছি। পর পর ৫ বার সদস্য পদে নির্বাচন করে বিজয়ী হয়ে সমাজে সকলের সাথে মিলে মিশে কাজ করছি, মাঝে ও অারো ২ বার নির্বাচন করে অারেক প্রতিদ্বন্দ্বির নিকট হেরে গেছি। এবার নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। কথা কিন্তু ১০০% সঠিক। ইতোমধ্যে আমাদের নমিনেশন বৈধ ঘোষণা করা হয়।

চাচা এবং ভাতিজা দুজনেই নির্বাচন করবেন কিনা ? এমন প্রশ্নের জবাবে সাবেক মেম্বার মফিজ অাহমদ তালুকদার বলেন, সেটা পরে দেখা যাবে। তবে নির্বাচনে আমাদের দুজনের একজনের হলেও অংশগ্রহন নিশ্চিত। ভাতিজা জয়নাল তালুকদার বলেন, প্রজন্মকে সুযোগ দেওয়া দরকার কারণ আমরা পারবো সমাজ কে মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত ও উন্নয়নে ভুমিকা রাখতে। আমি জনগনের মনোনিত প্রার্থী আমি বিপুল ভোটে জয় লাভ করবো এটা আমার দৃড় বিশ্বাস।

উপজেলা নির্বাচন ও রিটার্নিং অফিসার উৎপল বড়ুয়া বলেন, আমরা জেনেছি উপজেলার ১ নং ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে একই ঘরে চাচা ভাতিজা দুজনে নমিনেশন জমা দিয়েছেন। বাছাই পর্বে দুজনেই বৈধতা পেয়েছে। তবে দুজনের গ্রহনযোগ্যতা অাছে বলে ৭ নং ওয়ার্ডের ভোটার জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca