বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

রিপোর্টার্স ইউনিটি মহেশখালীর প্রয়াত সভাপতি জসিম উদ্দীনের স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ২৬ বার পড়া হয়েছে

নুরুল বশর মহেশখালী কক্সবাজার

মহেশখালীর তরুন কলম সৈনিকদের সংগঠন ‘রিপোর্টার্স ইউনিটি মহেশখালী’র প্রয়াত সভাপতি ও তরুণ সংবাদকর্মী জসিম উদ্দীনের স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আজ (২৯ এপ্রিল) বড় মহেশখালী ইউনিয়ন মাল্টিপারপাস সমবায় সমিতি লিমিটেড ভবনে বিকাল ৪টায় এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই।
রিপোর্টার্স ইউনিটি মহেশখালীর প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল বশর’র সঞ্চালনায় ও সভাপতি (ভারপ্রাপ্ত) এনামুল হকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রধান সমন্বয়ক ইকবাল বাহার।এতে আরও বক্তব্য রাখেন মহেশখালী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জে এইচ ইউনুস,সাধারণ সম্পাদক আ ন ম হাসান,মহেশখালী অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক,মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এস.এম.রুবেল,বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী মহেশখালী উপজেলা শাখার সভাপতি মনির বিন সুলতান,স্বপ্নযাত্রী মহেশখালী সভাপতি আরিফ বিন সালেহ, রিপোর্টার্স ইউনিটি মহেশখালী সমন্বয়ক আব্দুর রহমান রিটন, সাধারণ সম্পাদক ওয়াহেদ হোছাইন আমির, সহসম্পাদক মোহাম্মদ রাসেল, অর্থ সম্পাদক মোহাম্মদ ছিদ্দিকসহ প্রমূখ।

এতে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজ সিকদার, মহেশখালী সব খবরের মাল্টিমিডিয়া প্রধান ফুয়াদ মোহাম্মদ সবুজ, দেশ রুপান্তর এর মহেশখালী প্রতিনিধি রকিয়ত উল্লাহ, ইউনিটির সহ-সভাপতি কাজী হারুন মির্জা, হিউম্যান বিন রাইটস ওয়াচ এর অর্থ সম্পাদক আবু শাহেদ,মহেশখালী উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক খাইরুল আমিন এবং স্বপ্ন যাত্রী মহেশখালী শাখা ও লিও ক্লাব মহেশখালীর সদস্যবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল হাই বলেন, জসিম সকলের একজন কাছে একজন প্রিয় মানুষ এবং সংবাদ কর্মী ছিলেন।সমাজের আয়না হল সংবাদপত্র।সমাজের আনাচে-কানাচেতে লুকিয়ে থাকা সংবাদ আমরা সংবাদকর্মীদের লেখনীর মাধ্যমে পেয়ে থাকি।আপনাদের লেখনীতে অন্যায় ও অসহায় মানুষের কথা ফুটে উঠুক।

অনুষ্ঠান শেষে রিপোর্টার্স ইউনিটি মহেশখালী ‘র প্রয়াত সভাপতি জসিম উদ্দীন ও ১৯৯১ সালে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে নিহত সকলের জন্যে আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত পরিচালনা করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281