1. admin@haworbarta.com : admin :
শপথ নিলেন আনোয়ারা উপজেলার নবনির্বাচিত ৯ ইউপি চেয়ারম্যান - Haworbarta
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ বোগলাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আবুল হোসেনের দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ ➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

শপথ নিলেন আনোয়ারা উপজেলার নবনির্বাচিত ৯ ইউপি চেয়ারম্যান

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৬ বার পড়া হয়েছে

আনোয়ারা প্রতিনিধি,

আনোয়ারা উপজেলার নবনিবার্চিত ৯ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠান বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্য্যলয়ে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মমিনুর রহমান শপথ বাক্য পাঠ করান।

গত ৫ জানুয়ারী অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী ৯ জনের মধ্যে ৮ জন এবং ৩১ জানুয়ারী নির্বাচনে ১ জনসহ ৯ জন শপথ গ্রহণ করেন,তবে অসুস্থতার কারনে পরৈকোড়া ইউনিয়নের চেয়ারম্যান শপথ নিতে পারেননি।

শপথ পড়ানো শেষে জেলা প্রশাসক মমিনুর রহমান নবনির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলেন, জনপ্রতিনিধির দায়িত্ব হলো একটি বড় আমানত। মাননীয় প্রধানমন্ত্রীর জনসেবার যে ব্রত রয়েছে তা শতভাগ নিষ্ঠার সাথে পালনেরও মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ায় সবাইকে এগিয়ে আসতে হবে। কোন ধরনের দেশ বিরোধী কার্যকলাপ গ্রহণ যোগ্য হবেনা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ,চেয়ারম্যানদের মধ্যে শপথ গ্রহণ করেন, বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান নোয়াব আলী, বারশত ইউনিয়নের এমএ কাইয়ুম শাহ, রায়পুর ইউনিয়নের আমিন শরীফ, বরুমচড়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম চৌধুরী, বারখাইনের হাসনাইন জলিল শাকিল, আনোয়ারা সদরের অসীম কুমার দেব, চাতরী ইউনিয়নের আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, হাইলধর ইউনিয়নের কলিম উদ্দিন,এবং জুঁইদন্ডী ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার মো. ইদ্রিস।

তবে পরৈকোড়া ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী আশরাফ অসুস্থতার কারনে শপথ নিতে পারেননি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca