1. admin@haworbarta.com : admin :
শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন - Haworbarta
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন ➤ প্রধানমন্ত্রীকে মাসে একবার খুলনায় দেখতে চায় জনতা ➤ খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন তারেক রহমান ➤ ঝিগলীতে মসজিদের নামকরণ জটিলতা নিরসন ও হয়রানি বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ➤ মুক্তিযোদ্ধার অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ➤ সুনামগঞ্জ পৌর ঐক্য পরিষদের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ➤ প্রাইম টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন কেএম শহীদুল ইসলাম ➤ সিলেটে গ্লোবাল সিনিয়র সিটিজেন ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন ➤ জনতার ভালোবাসায় এগিয়ে এমরান চৌধুরী, উন্নয়নের অপেক্ষায় গোলাপগঞ্জ-বিয়ানীবাজার ➤ বৈষম্যমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে মেম্বার প্রার্থী হলেন এহিয়া আহমদ লিটন

শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ প্রতিনিধি: সারাদেশের ৬৪ জেলায় একযোগে উদ্বোধন করা হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)। ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণের লক্ষ্যে ১০টি ইভেন্টে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি সারাদেশে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ উপলক্ষে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার পাগলা সরকারি মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রজেক্টরের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়। একই সঙ্গে শান্তিগঞ্জ উপজেলায় নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)-এর প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিল্লোল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমেদ, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী জালাল উদ্দীন, যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর ও আখতারুজ্জামান বাবুল।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং নতুন কুঁড়ি স্পোর্টসের উপজেলা কমিটির সদস্যসচিব আবুল কাসেম নাইম, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আকিকুর রহমান আকিক, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়া, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া এবং পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাস, সমবায় কর্মকর্তা রুহুল হাসান, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর রহমান, পাগলা সরকারি মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সরাফত আলী, একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য কিবরিয়া মিয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca