বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

শার্শা, মনিরামপুর, বাঘারপাড়ার নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ৩৫ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল মামুন যশোর

যশোরে ৩৫ নবনির্বাচিত চেয়ারম্যানের শপথ গ্রহণ রোববার যশেরের শার্শা, বাঘারপাড়া ও মণিরামপুর উপজেলার নবনির্বাচিত ৩৫ চেয়ারম্যানের শপথ অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০টায় যশোর কালেক্টরেট সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক হুসাইন শওকত। আরাে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহনাজ শারবীন।

নবনির্বাচিত চ্যোরম্যানদের পক্ষ থেকে বক্তৃতা করেন শার্শার পুটখালি ইউপি চেয়ারম্যান আব্দুল গফফার সরদার, মণিরামপুরের ভোজগাতি ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ও বাঘারপাড়ার দোহাকুলা ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার।

গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে এ তিন উপজেলার ৩৫টি ইউনিয়নের ২১টিতে জয়লাভ করে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা। বাকিগুলোর মধ্যে ১১টিতে আওয়ামী লীগের বিদ্রোহী, দু’টিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি এবং একটিতে ওয়ার্কার্স পার্টির প্রার্থী জয়লাভ করেন।

শপথ গ্রহণকারী নবনির্বাচিত চেয়ারম্যানরা হলেন, শার্শা উপজেলার লক্ষণপুরে আনোয়ারা খাতুন, পুটখালীতে আব্দুল গফফার সরদার, উলাশীতে রফিকুল ইসলাম, ডিহিতে আসাদুজ্জামান মুকুল, শার্শা সদর ইউনিয়নে কবির উদ্দিন তোতা, বাহাদুরপুরে মফিজুর রহমান, গোগায় তবিবর রহমান, কায়বায় আলতাফ হোসেন, বাগআঁচড়ায় আব্দুল খালেক ও নিজামপুরে সেলিম রেজা বিপুল।
বাঘারপাড়ার জহুরপুর ইউনিয়নে আসাদুজ্জামান মিন্টু, নারিকেলবাড়িয়ায় বাবলু কুমার সাহা, ধলগ্রামে রবিউল ইসলাম, দোহাকোলায় আবু মোতালেব তরফদার, দরাজহাটে জাকির হোসেন, বাসুয়াড়িতে আমিনুর রহমান সরদার, জামদিয়ায় আরিফুল ইসলাম তিব্বত, বন্দবিলায় সবদুল হোসেন ও রায়পুরে মঞ্জুর রশিদ স্বপন।

মণিরামপুরের রোহিতায় হাফিজ উদ্দীন, কাশিমনগরে তৌহিদুর রহমান, খেদাপাড়ায় আব্দুল আলিম জিন্নাহ, ঝাঁপায় শামছুল হক মন্টু, মশ্বিমনগরে আবুল হোসেন, শ্যামকুড়ে আলমগীর হোসেন, দুর্বাডাঙ্গায় মাযহারুল আনোয়ার, কুলটিয়ায় শেখর চন্দ্র রায়, নেহালপুরে ফারুক হোসেন,
ভোজগাতিতে আব্দুর রাজ্জাক, ঢাকুরিয়ায় আইয়ুব হোসেন গাজী, হরিদাসকাটিতে আলমগীর হোসেন লিটন, চালুয়াহাটিতে আব্দুল হামিদ সরদার, খানপুরে সিরাজুল ইসলাম,মণিরামপুর সদরে নিস্তার ফারুক ও মনোহর পুরে আকতার ফারুক মিন্টু।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281