1. admin@haworbarta.com : admin :
শেখ হাসিনা বেঁচে থাকলে দেশের উন্নয়ন কেউ আটকে রাখতে পারবে না - পরিকল্পনামন্ত্রী - Haworbarta
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ বোগলাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আবুল হোসেনের দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ ➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

শেখ হাসিনা বেঁচে থাকলে দেশের উন্নয়ন কেউ আটকে রাখতে পারবে না — পরিকল্পনামন্ত্রী

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ৮৭ বার পড়া হয়েছে

ছাতক প্রতি‌নি‌ধি::পরিকল্পনামন্ত্রী এম.এ.মান্নান এমপি ব‌লে‌ছেন বঙ্গবন্ধুর সু-যোগ্য কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পথ পদর্শক। বঙ্গবন্ধু পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে বাঙ্গালী জাতিকে এনে দিয়েছেন একটি স্বাধীন ভু-খন্ড। তার সু-যোগ্য কন্যা শেখ হাসিনা দিয়েছে দে‌শের অভুতপূর্ন উন্নয়ন। তিনি আরো বলেন, সুনামগঞ্জের মানুষের প্রতি জননেত্রী শেখ হাসিনার রয়েছে আন্তরিক ও অকৃতিম ভালোবাসা। মাতৃভুমি হিসেবে দেশের সকল এলাকারই সম উন্নয়ন করা তার নৈতিক দায়িত্ব। উন্নয়ন নিয়ে এলাকা ভিত্তির মতভেদ সৃষ্টি পক্ষপাতিত্ব করা সঠিক নয়। নেত্রী বিশ্বাস ও ভরসা রেখে ভাঁটি অঞ্চলের উন্নয়নের ঝাপি তার হাতে তুলে দেয়। জনগনেকে উদ্দেশ্য করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আপনারা দোয়া করবেন। শেখ হাসিনা বেঁচে থাকলে দেশের উন্নয়ন কেউ আটকে রাখতে পারবে না।

গত বৃহস্প‌তিবার রাত ৮ টায় উপ‌জেলার গোবিন্দনগর সা‌বেক উপ‌জেলা চেয়ারম্যান বাড়িতে সোনালী অতীত ক্লাবের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি
হিসেবে পরিকল্পনামন্ত্রী এম.এ.মান্নান এমপি তি‌নি এসব কথা ব‌লেন।
সোনালী অতীত ক্লাবের সভাপতি রোটারেক্ট ছায়েদ মিয়ার সভাপতিত্বে ও পংকজ দত্তের প‌রিচালনায় অনু‌ষ্টিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান,অলিউর রহমান চৌধুরী বকুল উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান,
আশরাফুর রহমান চৌধুরী,শরীফ খান,জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হক,মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবুল হাসনাত,চিত্রনায়ক জহির চৌধুরী প্রমুখ।
এ সময় মন্ত্রীর কা‌ছে গোবিন্দগঞ্জ বাজার সংস্কার, গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে সংযুক্ত গ্রামীন রাস্তার সংস্কার,নদীভাঙ্গন রোধে দাবির পরিপ্রেক্ষিতে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সংস্কারের জন্য নির্দেশ ও বাকি সমস্যা গুলো সমাধান করবেন বলে আশ্বস্ত করেছেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca