বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে উপজেলা পর্যায়ে বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের সাথে মতবিনিময় সভা করে বেসরকারি সংস্থা অপরাজিতা

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ২৩ বার পড়া হয়েছে

মো.আব্দুল্লাহ আল যোবায়ের

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা পর্যায়ে বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের সাথে মতবিনিময় সভা অনু্ষ্ঠিত হয়েছে।
বেসরকারি সংস্হা অপরাজিতা’র নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আয়োজনে এবং ডেমোক্রেসি ওয়াচ, খান ফাউণ্ডেশন, প্রিপ ট্রাষ্ট ও রুপান্তর- এর বাস্তবায়নে শ্রীমঙ্গল উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কেন্দ্রে আজ সোমবার দিনব্যাপী এই মতবিনিময় সভা অনু্ষ্ঠিত হয়।

অপরাজিতা’র উপজেলা সমন্বয়কারি তাহমিনা পারভীন সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর। উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন প্রিপ ট্রাস্টের সিলেট ক্লাস্টারের মনিটরিং এণ্ড ইভালিউশান কো-অর্ডিনেটর জুলিয়ানা রত্না গোমেজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুয়েব হোসেন চৌধুরী, স্বর্ণপদকপ্রাপ্ত সাংবাদিক আতাউর রহমান কাজল, অপরাজিতা’র উপজেলা সমন্বয়কারি তাহমিনা পারভীন, সহকারি কৃষি সম্প্রসারন কর্মকর্তা অরুন কুমার গোস্বামী, সাংবাদিক সৈয়দ আমিরুজ্জামান, সাংবাদিক মামুন আহমেদ, দৈনিক সন্ধ্যাবানী পত্রিকা শ্রীমঙ্গল প্রতিনিধি, আমিনুর রশীদ চৌধুরী রুমন প্রমুখ।

উক্ত মতবিনিময় সভায় শ্রীমঙ্গল উপজেলার ৯ ইউনিয়নের নারী জনপ্রতিনিধি,ইউনিয়ন পরিষদের সাবেক মহিলা সদস্য, নির্বাচনে সম্ভাব্য নারী প্রার্থী, অপরাজিতা’র সদস্য, সরকারি-বেসরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ প্রায় ৩২ জন অংশগ্রহন করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281