রবিবার, ১০ মে ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

শ্রীমঙ্গল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

হাওড় বার্তা ডেস্ক
  • আপডেট সোমবার, ১৬ মে, ২০২২
  • ২৯ বার পড়া হয়েছে

মো.আব্দুল্লাহ আল যোবায়ের

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শ্রীমঙ্গল উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ই মে) শহরতলীর ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ অডিটরিমায়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শ্রীমঙ্গল উপজেলায় শাখার আহ্বায়ক আলহাজ্ব সাজ্জাদুর রহমান চৌধুরী এর সভাপতিত্বে এবং কৌশিক ভট্টাচার্য ও মারুফ আহমেদ এর যৌথ সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ সভাপতি বাবু সুব্রত পুরকায়স্থ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ নজমুল হক, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বি সহ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মৌলভীবাজার জেলা ও শ্রীমঙ্গল উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন শ্রীমঙ্গল উপজেলা শাখার আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক বৃন্দ‌। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।

সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ পেতে ক্লিক করুন।
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281