1. admin@haworbarta.com : admin :
সিরাজগঞ্জের চৌহালীতে নির্বাচনী আচরণ বিধি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে,হাওড় বার্তা - Haworbarta
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ বোগলাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আবুল হোসেনের দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ ➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

সিরাজগঞ্জের চৌহালীতে নির্বাচনী আচরণ বিধি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে,হাওড় বার্তা

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ৫৫ বার পড়া হয়েছে

মোঃ শাকিল আহমেদ, চৌহালী উপজেলা প্রতিনিধি সিরাজগঞ্জ

সিরাজগন্জের চৌহালী উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আচরণবিধি প্রতিপালন সভা করেছেন উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিস । বুধবার(১৫-১২-২১) সকালে উপজেলা মুক্তি যোদ্ধা মিলয়াতনে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌহালী থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম,
উপজেলা নির্বাচন অফিসার মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আরিফ সরকার, বাংলাদেশ পল্লী উন্নয়ন (বিআরডিবি) অফিসার মোঃ আবুল কালাম আজাদ ও প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মজনু মিয়া প্রমুখ।

আসন্ন ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে উপস্থিত সকল প্রার্থীদের আশ্বস্ত করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুর রহমান । নির্বাচনী আচার-আচরণ ও আইনশৃংখলা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বক্তরা।
এসময় চৌহালী উপজেলার ৭টি ইউনিয়নের চেয়ারম্যান সহ সকল সদস্য প্রার্থীগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca