1. admin@haworbarta.com : admin :
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হব-হাসান জিয়াউল ইসলাম চৌধুরী - Haworbarta
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ বোগলাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আবুল হোসেনের দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ ➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হব-হাসান জিয়াউল ইসলাম চৌধুরী

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ৫৭ বার পড়া হয়েছে

আনোয়ারা প্রতিনিধি,

আনোয়ারা উপজেলায় পরৈকোড়া ইউনিয়নে চলছে নির্বাচনী প্রচরণা। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই প্রার্থীরা গণসংযোগ, কর্মী সভা, উঠান বেঠকে ব্যস্ত সময় পার করছেন। দলীয় নেতা-কর্মী আর সমর্থকদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নিজেকে দলীয় প্রার্থী বলে পরিচয় দিয়ে অসমাপ্ত কাজ সমাপ্তের পাশাপাশি পরিবর্তনের মাধ্যমে পরৈকোড়া ইউনিয়নের উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাসান জিয়াউল ইসলাম চৌধুরী।

সরেজমিনে পরৈকোড়া ইউনিয়নে বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, পুরোদমে নির্বাচনী আমেজ বিরাজ করছে। কৃষি জমি থেকে শুরু করে দূর্গম বিভিন্ন বাজারে চায়ের দোকানে আড্ডায় সবার মুখে আলোচনার প্রধান বিষয় ভোট। চুলচেরা বিশ্লেষণ চলছে ভোট যুদ্ধে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের নিয়ে। কে হবে এবার চেয়ারম্যান?

প্রচারণাকালে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাসান জিয়াউল ইসলাম চৌধুরী বলেন, জনগণের সমর্থনে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করতেছি। মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ, জীবনমান উন্নয়ন ও অসাম্প্রদায়িক ইউনিয়ন গড়ার লক্ষ্যে নির্বাচনে যাওয়ার মূল উদ্দেশ্য। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হব আশাবাদী৷

তিনি আরও বলেন, আমাকে আপনারা চেয়ারম্যান নির্বাচিত করলে ইউনিয়নের অবহেলিত রাস্ত-ঘাটের উন্নয়ন করবো। আমাকে এ নির্বাচনে আপনারা দলমত নির্বিশেষে ভোট দিয়ে বিজয়ী করলে এ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়নের রোল মডেলসহ গরিব-দুঃখী মেহনতি মানুষের কল্যাণে কাজ করার সুযোগ চাই। আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি বাকি জীবনটা ইউনিয়নের জনগনের সেবা করতে চাই।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca