1. admin@haworbarta.com : admin :
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ইকবাল হুসেন ইমাদ,হাওড় বার্তা - Haworbarta
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ বোগলাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আবুল হোসেনের দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ ➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ইকবাল হুসেন ইমাদ,হাওড় বার্তা

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ১৩১ বার পড়া হয়েছে

নোমান আহমেদ (সিলেট) কোম্পানীগঞ্জ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মুজিববর্ষ ও ১৬,ই ডিসেম্বর মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ৬নং দক্ষিণ রনিখাই ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান ইকবাল হুসেন ইমাদ।

শুভেচ্ছা বার্তায় ইকবাল হুসেন ইমাদ মহান স্বাধীনতার স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদেরকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন।

একই সঙ্গে তিনি কোম্পানীগঞ্জ উপজেলাবাসীসহ ৬নং দক্ষিণ রনিখাই ইউনিয়নের সকল জনসাধারণকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় তিনি আরো উল্লেখ করেন, ১৬,ই ডিসেম্বর মহান বিজয় দিবস, বাঙালি জাতির ইতিহাসে এক অনন্য গৌরবময় দিন। বিজয় দিবসের এই শুভক্ষণে আমি দেশবাসীকে জানাই মুজিবীয় শুভেচ্ছা ও অভিনন্দন।

বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন মহান স্বাধীনতা। তবে তা একদিনে অর্জিত হয়নি। দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও নানা চড়াই-উৎরাই পেরিয়ে ১৯৭১ সালের ২৬ মার্চ বাঙালি জাতির অবিসংবাদিত নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণা দেন।
বঙ্গবন্ধুর আহ্বানে ও নেতৃত্বে দীর্ঘ নয়’মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় চুড়ান্ত বিজয়। আমি আজ বিনম্র চিত্তে পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির এই অবিসাংবাদিত নেতাকে, যার অপরিসীম ত্যাগ ও আপোশহীন নেতৃত্বে পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।

তিনি আরো বলেন, ‘নানা চড়াই-উৎরায় পেরিয়ে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। মহামারি করোনার মধ্যেও দেশের উন্নয়ন-অগ্রগতি থেমে নেই। সব বাধা পেরিয়ে আত্ম গৌরবের মাথা উঁচু করে দাঁড়িয়েছে নিজস্ব অর্থায়নে স্বপ্নের পদ্মা সেতু ।

ভিশন-২০২১ ও ২০৪১ বাস্তবায়নে নিরসলভাবে পরিশ্রম করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। ঐতিহাসিক বিজয় দিবসে আমি বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়তে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।বিজয় দিবসে আমি সকল শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা ও তাঁদের রুহের মাগফিরাত কামনা করছি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca