1. admin@haworbarta.com : admin :
স্বাভাবিক জীবন গঠন করার নিমিত্তে আশরাফ স্বেচ্ছায় আত্মসমর্পণ - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময়

স্বাভাবিক জীবন গঠন করার নিমিত্তে আশরাফ স্বেচ্ছায় আত্মসমর্পণ

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ৬৩ বার পড়া হয়েছে

বিএম বাবলুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি

একসময় তালা উপজেলা সহ জেলা জুড়ে চুরি,ছিনতাই ও মাদক বিকিকিনির কাজ করে অন্ধকার জগতে নাম লিখিয়েছিলেন তিনি। এ সকল অন্ধকার জগতের কাজ করার দায়ে মামলা খেয়েছেন ৬ টি। জেল-হাজতও খেটেছেন কয়েকবার। কিন্তু সব কিছু ছেড়ে এসে এখন স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যয় ব্যক্ত করে ভালো হতে চান তিনি। ইতি মধ্য ভালো হতে চেয়ে পুলিশ সুপার সাতক্ষীরার কাছে শরণাপন্ন হয়ে বৌ, মা ও ছেলেদের সাথে নিয়ে তালা থানায় হাজির পূর্বক আত্মসমর্পণ করেছেন তিনি।
বলছি তালা উপজেলার মাগুরা ইউনিয়নের চাঁদকাটি গ্রামের মৃত সওকত মোল্লার পুত্র আশরাফ মোল্লার কথা। তিনি এখন চুরি,ছিনতাই,মাদক ব্যবসা ছেড়ে দিয়ে ইটের ভাটায় কর্ম করে সংসার চালান। আশরাফ সব কিছু ছেড়ে দিয়ে ভালো হওয়ার জন্য গর্ভধারীনি মা আনোয়ারা,স্ত্রী নারগিস বেগম,দুই পুত্র নাইম ও নয়ন কে নিয়ে তালা থানায় আত্মসমর্পণ করেছেন বলে জানিয়েছেন তালা থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান।
আশরাফের বিষয়ে খোঁজ নিয়ে জানাযায়, মাগুরা ইউনিয়নের চাঁদকাটি গ্রামের এই আশরাফ এলাকা সহ জেলা জুড়ে বিভিন্ন স্থানে চুরি,ছিনতাই ও মাদক বিকিনিতে লিপ্ত ছিলেন। এলাকা সাধারণ মানুষ কয়েকবার চুরি হয়ে যাওয়া মালা-মাল সহ তাকে আটক করে থানায় সোপর্দ করেছেন। এমনকি আশরাফ মাদক ব্যবসায়ী হিসেবে এলাকা জুড়ে কুখ্যাতি ছড়িয়েছিলেন। কিন্তু সম্প্রতি কয়েক বছর আশরাফ চুরি,ছিনতাই ও মাদক ব্যবসা ছেড়ে দিয়ে ভালো হয়ে গিয়েছেন। সে স্বাভাবিক জীবনে ফিরে এসে কাজ-কর্ম করে খায়। তার ভালো হওয়াতে এলাকায় মাদক ব্যবসা, চুরি ও ছিনতাই আনুপাতিক হারে কমে গিয়েছে।
আশরাফ মোল্লার মা আনোয়ারা বলেন, আমার ছেলেটা একসময় এলাকায় চুরি ছিনতাই করত। এখন সে ভালো হয়ে গিয়েছে কাজ-কর্ম করে সংসার চালাই। আপনাদের কাছে অনুরোধ আমার ছেলেকে ভালো হওয়ার সুযোগ দিন।
স্বাভাবিক ফিরে আসতে চাওয়া আশরাফ মোল্লা জানান, আমি বিগত ২-৩ বছর আগে চুরি, ছিনতাই ও মাদক ব্যবসার সাথে জড়িত ছিলাম। কয়েকবার এসব করার কারনে জেল-হাজত খেটেছি। কিন্তু আমার দুটি ছেলে বড় হয়েছে। তাদের মুখের দিকে তাকিয়ে সব কিছু ছেড়ে দিয়ে ইটের ভাটায় কাজ করে খাচ্ছি। আমি আর কখনও ঔসব অন্ধকার পেশায় যাবো না। আমাকে আপনারা একটু সুযোগ দেন ভালো হওয়ার জন্য।
এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, উপজেলাধীন চাঁদকাটি গ্রামের আশরাফ চুরি ছিনতাই ও মাদক ব্যবসায় যুক্ত ছিলেন।তার নামে ২ টি মাদক মামলা ও ৪ টি চুরি মামলা রয়েছে। সম্প্রতি এলাকায় কিছু চুরির বিষয়ে তাকে সন্দেহ করা হলে সে সাতক্ষীরা পুলিশ সুপার স্যারের মাধ্যমে থানায় হাজির হয়ে প্রতিজ্ঞা করেছেন যে, সে আর কোনদিন চুরি,ছিনতাই ও মাদক ব্যবসা করবেন না। স্বাভাবিক জীবনে ফিরে আসতে চান। তাই তাকে একটি সুযোগ প্রদান করা হয়েছে। এবং আশরাফের পূর্বে অপকর্মের ৬ টি মামলা হতে জামিনে আছেন বলে জানতে পেড়েছি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca