বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

৯ লাখ টাকার ইয়াবাসহ, ২যুবক গ্রেফতার

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ২৫ বার পড়া হয়েছে

আনোয়ারা প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পিএবি সড়কের কালাবিবির দিঘির এলাকা থেকে পুলিশের বিশেষ অভিযানে শনিবার বিকেলে প্রাইভেট কারের চাকার ভেতর করে ইয়াবা পাচারকালে দুই কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় ৩০ হাজার ইয়াবা ও প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।যার আনুমানিক বাজার মূল্য ৯লাখ টাকা।

গ্রেপ্তারকৃতরা হল, টেকনাফের বেলপাড়া এলাকার আব্দুল মজিদ(২৫) ও মো.সাইফুল(২৪)। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম সিকদার জানান, গোপন সংবাদে পুলিশের অভিযানে উপজেলার কালাবিবির দিঘির মোড় থেকে ৩০ হাজার ইয়াবাসহ ২ কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় প্রাইভেট কারটিও জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞেসাবাদে গ্রেপ্তারকৃতরা তিন নারীকে টেকনাফ থেকে যাত্রী হিসেবে ভাড়ায় নিয়ে কৌশলে ইয়াবা গুলো পাচার করছিল বলে জানান। তাদেরকর মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে আদালতে প্রেরন করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281