বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ৫২ বার পড়া হয়েছে

নোমান আহমেদ (সিলেট) কোম্পানীগঞ্জঃ

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন এবং নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে(আনুমানিক ০২ টায়) প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে দৈনিক আমাদের সময়ের কোম্পানীগঞ্জ প্রতিনিধি আবুল হোসেনকে সভাপতি ও দৈনিক ভোরের কাগজ ও দৈনিক জৈন্তাবার্তা প্রতিনিধি মোঃ সোহেল রানাকে সাধারণ সম্পাদক করে (২০২২-২০২৪ সেশনের জন্য) ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

নব্য কমিটিতে স্থান পাওয়া অন্যান্যরা হলেন,সিনিয়র সহ-সভাপতি তারিকুল ইসলাম (দৈনিক যায়যায়দিন), সহ সভাপতি মাসুক রানা (দৈনিক বণিক বার্তা / দৈনিক যুগভেরী), যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব আহমদ (দৈনিক শুভ প্রতিদিন), কোষাধ্যক্ষ মীর আল মমিন (দৈনিক সিলেটের দিনকাল), পাঠাগার সম্পাদক জয়নাল আবেদীন (সিলেট বানী/নিউনেশন), ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক এখলাছ আলী (ফটো সাংবাদিক জৈন্তাবার্তা), অফিস সম্পাদক কবির আহমদ (সিলেট মিরর), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সুজন আহমদ (জাগ্রত সিলেট), সদস্য যথাক্রমে কবির হোসেন (আমাদের অর্থনীতি), উমর আলী (ডেইলি আওয়ার টাইম), নোমান আহমদ (অগ্রযাত্রা,দৈনিক হাওড় বার্তা), ইয়ামিন আহমদ (আমাদের মাতৃভূমি) ও ইকবাল হোসাইন ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281