1. admin@haworbarta.com : admin :
কুষ্টিয়ায় তছিরন নেছা হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা

কুষ্টিয়ায় তছিরন নেছা হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বুধবার, ১৮ মে, ২০২২
  • ৫৩ বার পড়া হয়েছে

কে এম শাহীন রেজা কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।

কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্র চৌড়হাস ফুলতলা বড় পুকুরের পূর্ব পাশে ৫ কাঠা জমির উপর তছিরন নেছা হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন বিশিষ্ট সমাজ সেবক হাজী মো: সিরাজুল ইসলাম সিরাজ ও মতিউর রহমান মতিন । গত ১৭ই মে মঙ্গলবার বিকেলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উক্ত হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
উল্লেখ্য এ ধরনের জনকল্যাণমূলক কর্মকান্ড ও রাষ্ট্রের উন্নয়ন করতে নেতা হওয়ার প্রয়োজন পড়ে না, থাকতে হয় সুন্দর একটি মন। যেটি রয়েছে হাজী মো: সিরাজুল ইসলাম ও মতিউর রহমানের মধ্যে। ইতিমধ্যে তারা কুষ্টিয়ার দানশীল ব্যক্তিত্ব হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছে। তিনি নীরবে-নিভৃতে জনগণের পাশে দাঁড়িয়ে সেবামূলক কর্মকান্ড করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় উক্ত প্রতিষ্ঠানটির ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন।
এ বিষয়ে হাজী মো: সিরাজুল ইসলাম সিরাজ বলেন, বর্তমান এই কলুষিত সমাজের শিশু-কিশোরদের মধ্যে যে অবক্ষয় নেমে এসেছে তা থেকে পরিত্রাণের উপায় হিসেবে ইসলাম ধর্মের শিক্ষায় শিক্ষিত করনের লক্ষ্যে আমার এই প্রচেষ্টা। ধর্মীয় শিক্ষার প্রসার ঘটাতে আমরা এ উদ্যোগ নিয়েছি। তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা কামনা করেন, যেন অচিরেই প্রতিষ্ঠানটি আলোর মুখ দেখতে পারে।
উল্লেখ্য, সমাজে এখনো কিছু মানুষ আছে যারা নিরবে নিভৃতে সমাজ এবং রাষ্ট্রের উন্নয়ন সাধন করে চলেছে। তারা নিজের স্বার্থের কথা না ভেবে গোপনে সমাজের সেবা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে তারা দুজনই আইকন হিসেবে সমাজের মানুষের মনিকোঠায় জায়গা করে নিয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca