1. admin@haworbarta.com : admin :
নাসিরনগরে ব্যাংকসহ ব্যবসা প্রতিষ্ঠানে তালা ভেঙে লক্ষাধিক টাকার মালামাল লুট - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা

নাসিরনগরে ব্যাংকসহ ব্যবসা প্রতিষ্ঠানে তালা ভেঙে লক্ষাধিক টাকার মালামাল লুট

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ২০ মে, ২০২২
  • ৬০ বার পড়া হয়েছে

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরে অগ্রণী ব্যাংকসহ ৪টি ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেঙে লক্ষাধীক টাকার মালামাল লুট করে নিয়ে যায় দুর্ধর্ষ ডাকাত দল।

ঘটনাটি ঘটেছে, গতকাল গভীর রাতে উপজেলা সদর ইউনিয়ন আশুতোষ পাইলট উচ্চবিদ্যালয় খেলার মাঠ সংলগ্ন দেওয়ান মঞ্জিল, সুমন এন্টারপ্রাইজ এবং হক ট্রেডার্সের দোকান ঘর ও গুডাউনে।
জানা যায়, নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠ সংলগ্ন ফারুক মিয়ার দেওয়ান মঞ্জিলে বৃহস্পতিবার রাত অনুমান ৩ টার দিকে অলি মেম্বারের মা বাবার দোয়া হাউজ ভবনের কলাপসিবল গেট কৌশলে কেটে ডাকাত দল ভবনের ভেতর প্রবেশ করে এবং ভেতরের তালা ভেঙ্গে আকিজ টোবাক্যো লিঃ এর ড্রিস্টিবিউটর নেওয়াজ শরীফ পিতাঃ আলী নেওয়াজ এর অফিস ঘর ও গুদামে প্রবেশ করে সংরক্ষিত ৬ লক্ষ ৪৪ হাজার ৪ শত টাকার অধিক আকিজ বিড়ি ও অন্যান্য মালামাণ লুট করে নিয়ে যায়। তাছাড়াও উক্ত ভবনে অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা, মা বাবার দোয়া হাউজ ভবন, সুমন এন্টারপ্রাইজ এবং হক ট্রেডার্সের গুডাউন, দোকান ঘরের স্টিলের আলমারির তালা ভেঙে নগদ টাকা সহ বিভিন্ন মালামাল নিয়ে যায়।
এ ব্যাপারে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ হাবিবুল্লাহ সরকার এ প্রতিনিধিকে জানান, ঘটনার সংবাদ পাওয়ার পর পুলিশ ফোর্স ঘটনার স্থলে পাঠানো হয়েছে। থানার এস আই আবু সারোয়ার ঘটনার স্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে নাসিরনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca