1. admin@haworbarta.com : admin :
যশোরে ইসলামী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভা অনুষ্ঠিত। - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা

যশোরে ইসলামী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ২১ মে, ২০২২
  • ৫১ বার পড়া হয়েছে

 যশোর জেলা প্রতিনিধি।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার ব্যবস্থাপনায় জেলা সভাপতি মুহাম্মাদ আব্দুল আওয়াল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ নাকিবুল হাসানের সঞ্চালনায় (২০ মে’২২) শুক্রবার বিকাল ৩ টায়, আইএবি মিলনায়তনে মতবিনিময় সভা’২২ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,দক্ষ ও আদর্শিক নেতৃত্ব তৈরির মাধ্যমে সমাজ ও রাষ্ট্র থেকে দুর্নীতি, দুঃশাসনসহ সকল প্রকার অপরাজনীতি অপসারণ করে একটি সুখী, সমৃদ্ধশালী ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিজ্ঞা নিয়ে ১৯৯১ সালের ২৩ আগস্ট যাত্রা শুরু করা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সফলতা অজর্নে ভরপুর ৩০ টি বছর অতিক্রম করেছে ।

তিনি আরো বলেন, দুর্নীতি, দুঃশাসনসহ সকল প্রকার অস্বচ্ছতা ও অপরাজনীতির বিরুদ্ধে আমাদের অব্যাহত সংগ্রাম চলতেই থাকবে। এই ভঙ্গুর সমাজকে পুনর্গঠন করতে হলে, ক্ষুধা ও শীক্ষাহীনতা দূর করে সাম্য, মানবাধিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে হলে পুরো রাষ্ট্রযন্ত্রকে আবর্জনা মুক্ত করতে হবে। এজন্য প্রয়োজন দক্ষ, পরীক্ষিত, ত্যাগী ও খোদাভীরু নেতৃত্ব। আর এই নেতৃত্ব তৈরীতে কাজ করছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সহ-সভাপতি মুহাম্মাদ হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ফয়েজ গাজী, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ ইমরান হুসাইন, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ আবুল হাসান, প্রকাশনা ও দফতর সম্পাদক মুহাম্মাদ আব্দুল্লাহ পাপ্পু অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মাদ আজিজুর রহমান, বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ আব্দুল আউয়াল,কওমি মাদরাসা সম্পাদক মুহাম্মাদ আলাউদ্দীন মাহমুদ, আলিয়া মাদরাসা সম্পাদক মুহাম্মাদ সাজ্জাদ হোসেনসহ জেলা ও থানা নেতৃবৃন্দ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca