1. admin@haworbarta.com : admin :
এশিয়ার ছোট গ্রাম বিশ্বনাথের শ্রীমুখে নুনু মিয়া ত্রাণ বিতরণ - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা

এশিয়ার ছোট গ্রাম বিশ্বনাথের শ্রীমুখে নুনু মিয়া ত্রাণ বিতরণ

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ৫১ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি : টানা বর্ষণ ও পাহাড়ী ঢলের পানিতে সৃষ্ট বন্যায় কবলিত সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নে অবস্থিত এশিয়ার ছোট ‘শ্রীমুখে’ ত্রাণ বিতরণ করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া। তিনি মঙ্গলবার (২৪ মে) বিকেলে নৌকাযুগে ত্রাণসহ শ্রীমুখ গ্রামে গিয়ে বন্যার্ত মানুষের মধ্যে শুকনো খাবার ও হাঁস-মোরগ বিতরণ করে তাদের খোঁজ-খবর নেন।

ত্রাণ বিতরণকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া বলেন, বন্যা কবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা দুরের কথা, বিএনপি বন্যার্ত মানুষের খোঁজ-খবর পর্যন্ত নিচ্ছে না। তারা শুধু পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য অপচেষ্টা করে সরকারের উন্নয়ন বাঁধাগ্রস্থ করার চিন্তায় ব্যস্ত রয়েছে। কিন্তু বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে বিএনপি-জামায়াতের সকল অপচেষ্টা ধ্বংস করে দেশ উন্নয়নের দিকে এগিয়ে নিংে যাচ্ছে আওয়ামী লীগ। তিনি আরো বলেন, বন্যা আসার পর থেকে এখনও মানুষের পাশে আছি, থাকব। একজন জনপ্রতিনিধি হয়ে যা করার জনগণের জন্য করে যাব।

এশিয়ার ছোট গ্রাম শ্রীমুখে ত্রাণ বিতরণকালে নুনু মিয়ার সাথে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বর্তমান কোষাধ্যক্ষ জামাল মিয়া, সদস্য নূর উদ্দিন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, সাংবাদিক সমুজ আহমদ সায়মন, পৌর আওয়ামী লীগের সদস্য দবির মিয়া, লামাকাজী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রব, উপজেলা সেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক সিজিল মিয়া প্রমুখ নেতৃবৃন্দ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca