1. admin@haworbarta.com : admin :
প্রধানমন্ত্রীকে কটুক্তির প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ ও প্রতিবাদ - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা

প্রধানমন্ত্রীকে কটুক্তির প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ ও প্রতিবাদ

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ৫২ বার পড়া হয়েছে

মোঃজাকারিয়া ছাতক উপজেলা বিশেষ প্রতিনিধি,

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক জুয়েল আহমেদের বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে ছাতক উপজেলা ছাত্রলীগ ও গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গোবিন্দগঞ্জ কলেজ গেট থেকে শুরু হয়ে মিছিলটি বিভিন্ন স্থান প্রদক্ষিণ পয়েন্টের গোল চত্বরে এসে সমাবেশে মিলিত হয়৷ ছাতক উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তাজামুল হক রিপনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম সুজেলের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আবু জাহিদ মোঃ আব্দুল গফফার, ছাতক উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক জাহিদ হাসান ডালিম,সাবেক ছাত্রলীগ নেতা ও সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক সুয়েবুর রহমান, শহিদুজ্জামান লিয়ন, রুয়েল আহমদ তালুকদার, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম,রুমন মিয়া, ছাতক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক উবায়দুল হক, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক ও ছাতক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক এসএম আতিক হাসান, উপ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা রনি, সহ-সম্পাদক এমদাদুল হক ইমন, সদস্য রমজানুল হক রমজান, ছাতক উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য লুৎফুর রহমান লিটন, সায়েস্তা তালুকদার রবি, দক্ষিণ খুরমা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিলন মিয়া, ছাত্রলীগ নেতা জুবায়ের আহমদ, লায়েক হোসেন, আশরাফ আলী, আবু বক্কর সাজু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা রাহাত হোসেন আহাদ, আবু সুফিয়ান সুফি, পাবেল আহমেদ, আহমদ রেজা, ফয়েজ আহমদ,হাফিজুর রহমান, ফাহিম আহমেদ, ওবায়দুর রউফ ফুয়াদ, সায়মন আহমেদ,রবিউল আহমেদ, নোমান আহমদ প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca