1. admin@haworbarta.com : admin :
ছাতকে পুলিশের বিশেষ অভিযানে পলাতক আসামী গ্রেফতার - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

ছাতকে পুলিশের বিশেষ অভিযানে পলাতক আসামী গ্রেফতার

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ সোমবার, ১১ মে, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে তাহিদুল হোসেন ওরফে তাহিদুল ইসলাম (৩৮) নামে এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দুপুরে ছাতকবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার ভাতগাঁও ইউনিয়নের ঝিগলী সোলেমানপুর গ্রামের তৈমুছ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে সোমবার দুপুরে ছাতক থানা পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে ছাতকবাজার এলাকা থেকে মামলার পলাতক আসামী তাহিদুল হোসেনকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে ছাতক থানার মামলা নং-১৯ এবং জিআর নং-৪২/২০২৬ দায়ের রয়েছে। গ্রেফতারের পর বিকেলে তাকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আসামী গ্রেফতার ও আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca