1. admin@haworbarta.com : admin :
জটিল সিজারে আস্থার নাম ডাঃ লিপিকা - Haworbarta
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ সুনামগঞ্জ এলপিজি ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন ➤ সুনামগঞ্জে বৃদ্ধকে কুপিয়ে ৫০ হাজার টাকা ছিনতাই ➤ সুনামগঞ্জে বাণিজ্য মেলার নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ➤ বিশ্বম্ভরপুরে হাওর ও নদী রক্ষা আন্দোলনের নেতৃত্বে জিয়াউর-ছফির উদ্দিন ➤ শান্তিগঞ্জে মাদকবিরোধী ঐক্য পরিষদের সঙ্গে ইউএনও-স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় ➤ শান্তিগঞ্জে আগাম ধান চাষে ১০দিন ব্যাপী কৃষি মেলা ➤ জগন্নাথপুরে ভূমি অপরাধ মামলায় প্রধান আসামি সাবেক মেম্বার  ইকবাল হোসেন সাজাদ জেলহাজতে- ➤ ছাতকের চরমহল্লায় ফ্রি চক্ষু ক্যাম্প, পরীক্ষা ৩৭০ রোগীর; অপারেশন ৪৬ জনের ➤ হোসেনপুরে মিথ্যা মামলা ও প্রতারণার মাধ্যমে মেয়েকে অন্যত্র বিয়ে দেওয়ার অভিযোগ, সংবাদ সম্মেলন ও বিক্ষোভ ➤ গনিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু অধিকার দিবস পালিত

জটিল সিজারে আস্থার নাম ডাঃ লিপিকা

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

 এম আর সজিব, সুনামগঞ্জ : সুনামগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে জটিল সিজারিয়ান অপারেশন ও প্রসূতি চিকিৎসাসেবায় রোগী ও স্বজনদের আস্থা অর্জন করেছেন প্রসূতি, স্ত্রীরোগ ও বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ সার্জন ডাঃ লিপিকা দাস। দীর্ঘদিন ধরে তিনি সরকারি এ হাসপাতালে সাধারণ ও অসচ্ছল রোগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছেন।

রোববার শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের মুরাদপুর গ্রামের মোহাম্মদ মুসা আলমের স্ত্রী মোছা. আলেয়া বেগমের তৃতীয় সিজারিয়ান অপারেশন সফলভাবে সম্পন্ন করেন ডাঃ লিপিকা দাস। পরিবারের সদস্যরা জানান, কয়েকজন বেসরকারি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে তারা উদ্বিগ্ন হয়ে পড়লেও পরে সদর হাসপাতালে ডাঃ লিপিকা দাসের শরণাপন্ন হন। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তিনি রোগীর স্বজনদের আশ্বস্ত করে অস্ত্রোপচার সম্পন্ন করেন। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন এবং হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন আছেন।

হাসপাতালে চিকিৎসাধীন একাধিক রোগীর স্বজন জানান, ডাঃ লিপিকা দাসের আন্তরিকতা, দক্ষতা ও রোগীবান্ধব আচরণ তাদের আস্থা বাড়িয়েছে। তারা সরকারি হাসপাতালে তাঁর মতো দক্ষ চিকিৎসকের সংখ্যা বৃদ্ধির দাবি জানান।

এ বিষয়ে হাসপাতালের চিকিৎসক ডাঃ রফিকুল ইসলাম বলেন, সদর হাসপাতালে জটিল সিজারিয়ান অপারেশনগুলো নিয়মিতভাবে ডাঃ লিপিকা দাসই সম্পন্ন করে থাকেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি ডাঃ লিপিকা দাসের দক্ষতা ও কর্মনিষ্ঠার বিষয়ে ইতিবাচক মূল্যায়ন পেয়েছেন। তিনি জানান, ২৫০ শয্যার হাসপাতাল হলেও প্রতিদিন ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি রোগী চিকিৎসাসেবা নিতে আসেন। সীমিত জনবল ও সুযোগ-সুবিধার মধ্যেও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে সেবা দিয়ে যাচ্ছেন।

স্থানীয় রোগী ও স্বজনদের মতে, সরকারি হাসপাতালে স্বল্প ব্যয়ে জটিল প্রসূতি চিকিৎসা নিশ্চিত করতে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় জনবল ও অবকাঠামোগত সুবিধা আরও বৃদ্ধির দাবি জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca