1. admin@haworbarta.com : admin :
চরমহল্লায় ৯ পরিবার পেল সেলাই মেশিন - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

চরমহল্লায় ৯ পরিবার পেল সেলাই মেশিন

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নে মানবকল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বাবলম্বী প্রকল্পের আওতায় নয়টি পরিবারের মধ্যে নয়টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে ইউনিয়নের মাস্টার্স উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা এবং সংগঠনের নতুন কমিটির আত্মপ্রকাশ করা হয়।

গত শুক্রবার বিকালে চরমহল্লা ইউনিয়নের শাখাইতি সরকারি প্রাথমিক বিদ্যালয়-আশাকাচর পয়েন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিয়নের নয়টি ওয়ার্ডের নয়টি পরিবারের মধ্যে একটি করে সেলাই মেশিন বিতরণ করা হয়।

মানবকল্যাণ ফাউন্ডেশন চরমহল্লা ইউপি শাখার উপদেষ্টা হাজী ইব্রাহিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সানরাইজ কিন্ডারগার্টেন চরমহল্লার প্রতিষ্ঠাতা হাফিজ কামরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন মানবকল্যাণ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মিজানুর রহমান হাছনু। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন তামিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দারুল উলুম চরমহল্লা আশাকাচর মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা নুরুল ইসলাম, জনতা উচ্চ বিদ্যালয় কামরাঙ্গীর প্রধান শিক্ষক মোহাম্মদ কবিরুল ইসলাম, সমাজসেবক জয়নাল আবেদীন, মানবকল্যাণ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, ছাতক উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সচিব মো. খালেদ মিয়া, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা কমিটির সভাপতি মুশাহিদ আলীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে মানবকল্যাণ ফাউন্ডেশন চরমহল্লা ইউনিয়ন শাখার নবগঠিত কমিটির সভাপতি সাংবাদিক তাজিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আলী আহমেদ, মিজানুর রহমান আল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মুজাক্কির আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ, অর্থ সম্পাদক তায়েফ আহমদ ও ধর্মবিষয়ক সম্পাদক আলী আকবর উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সম্মিলিতভাবে মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। স্বাবলম্বী প্রকল্পের মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারকে আয়মুখী কাজে সম্পৃক্ত করার উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংগঠন সূত্রে জানা যায়, মানবকল্যাণ ফাউন্ডেশন চরমহল্লা শাখার বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে প্রবাসী সদস্যরা নিয়মিত আর্থিক সহযোগিতা করে আসছেন। তাঁদের সহযোগিতায় স্বাবলম্বী প্রকল্পসহ সংগঠনের বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca