1. admin@haworbarta.com : admin :
সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি : নিষিদ্ধ সংগঠন কর্তৃক সন্ত্রাসী কার্যাকলাপের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় জেলা বিএনপির অস্হায়ী কার্যালয়ের সামনে থেকে জেলা স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশ করেন। জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুনাজ্জির হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আব্দুল আহাদ জুয়েলের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু,মমিনুল হক কালারচান,জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সুহেল মিয়া,যুগ্ম আহবায়ক শাহজাহান মিয়া, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কাশেম দুলু,সদস্য সচিব এড. দিপংঙ্কর বণিক সুজিত,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোশারফ হোসেন,সদস্য সচিব মহিন মিয়া,আলম মিয়া ও সাদিকসহ বিভিন্নস্তরের নেতৃবৃন্দরা।

বক্তবারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগের শেখ হাসিনা দেশকে তলাবিহীন ঝুড়িতে রেখে ভারতে পলায়ন করেছে। সেখান থেকে তারেক রহমানের সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ ও ছাত্রলীগ পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করতে জ্বালাও পোড়াও করছে। গুপ্ত একটি সংগঠন তাদের সাথে আতাত করছে বলে অভিযোগ করছেন বক্তারা। দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবেলায় স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল সব সময় সরকারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

-২৩-০৯-২০২৬

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca