

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: শিশুদের নিরাপদ শৈশব, শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করার লক্ষ্যে সুনামগঞ্জের শান্তিগঞ্জে শিশু অধিকার দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) শিশু অধিকার দিবস উপলক্ষে গনিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান বিএনপি মিডিয়া শান্তিগঞ্জ উপজেলা প্রতিনিধি ও হাওর বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম রাজু।
এ সময় তিনি শিশুদের সঙ্গে একেবারে বন্ধুসুলভ পরিবেশে মিশে তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলাপ-আলোচনা করেন। শিশুদের অধিকার, শিক্ষা, নিরাপত্তা, স্বপ্ন ও ভবিষ্যৎ নিয়ে তাদের মতামত শোনেন তিনি। এতে বিদ্যালয়ে তৈরি হয় আনন্দঘন ও ভিন্নধর্মী পরিবেশ।
আলোচনায় শিশুদের সহিংসতা, বৈষম্য, শোষণ ও অবহেলা থেকে রক্ষা করার পাশাপাশি তাদের প্রতিভা ও সম্ভাবনা বিকাশে পরিবার, শিক্ষক ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক : আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক : এডভোকেট সুজন দেওয়ান
নিউজ রুম ও বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ, সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

