1. admin@haworbarta.com : admin :
প্লাস্টিকের বিনিময়ে ৭০০ গাছ বিতরণ করল ‘প্রয়াস’ - Haworbarta
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ নাসিরনগরে গৃহবধূ হত্যার প্রধান আসামি গ্রেপ্তার ➤ শিমুলবাক ইউনিয়নে অসহায় পরিবারের পাশে তারেক হোসাইনের মানবিক উদ্যোগ ➤ জামালগঞ্জের এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে সমালোচনা, ঢাকায় প্রেরণ ➤ জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত- ➤ তাহিরপুরে হাওর ও নদী রক্ষা আন্দোলনের নেতৃত্বে সারোয়ার-হাসান খান  ➤ সুনামগঞ্জে বিজিবির অভিযান: ভারতীয় মাদকসহ জব্দ ১ লাখ ১৬ হাজার টাকার চোরাচালানি পণ্য” ➤ জাহাঙ্গীরনগরে চেয়ারম্যান প্রার্থী সালামত উল্লাহর মতবিনিময় সভা ➤ প্লাস্টিকের বিনিময়ে ৭০০ গাছ বিতরণ করল ‘প্রয়াস’ ➤ তাহিরপুরে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ➤ জগন্নাথপুরে হাওর ও নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে রুবেল- শামীম 

প্লাস্টিকের বিনিময়ে ৭০০ গাছ বিতরণ করল ‘প্রয়াস’

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

পরিবেশ সুরক্ষা, প্লাস্টিক দূষণ হ্রাস ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ‘প্লাস্টিকের বিনিময়ে বৃক্ষ’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে পাকুন্দিয়া সদর ঈদগাহ মাঠে সামাজিক সংগঠন ‘প্রয়াস’-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে প্রায় ৭০০টি গাছের চারা বিতরণ করা হয়।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন ‘প্রয়াস’-এর আহ্বায়ক নূরুল জান্নাত মান্না। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক জনাব মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া প্রেসক্লাবের সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক ক.ম মুহিব্বুল্লাহ বচ্চন, বিশিষ্ট সমাজসেবক আহমদ ফারুক খোকন, আমিনুল হক জজ, কিশোরগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক আজিজুল হক সুমন, শিক্ষক এমএস আল মামুন, ভয়েস অব পাকুন্দিয়ার এডমিন এসএম রায়হান।

এ ছাড়া কর্মসূচিতে শিক্ষক, সাংবাদিক, সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

কর্মসূচির মাধ্যমে প্লাস্টিক বর্জ্য যত্রতত্র ফেলে পরিবেশ দূষণ না করা, ব্যবহৃত প্লাস্টিকের যথাযথ ব্যবস্থাপনা এবং বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে জনসাধারণকে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়। প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণের এ ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয় মানুষের মধ্যে পরিবেশবান্ধব আচরণ গড়ে তোলার পাশাপাশি সবুজ ও পরিচ্ছন্ন পাকুন্দিয়া গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আয়োজকেরা আশাবাদ ব্যক্ত করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন প্রয়াসের অর্থ সমন্বয়ক  মোস্তাক আহমেদ সিয়াম, সহ-অর্থ সমন্বয়ক মোছাদ্দীকুজ্জামান, মিডিয়া সমন্বয়ক আরিফুল ইসলাম, সদস্য কায়সার হাবিব, আল ফুয়াদ, ইমন আহমেদ, আবিদুর রেজা সাইফ, ওমর ফারুক রাকিব, মাহাদী হাসান প্রান্ত, ইসতিয়াক হাসান মাহিন সহ অন্যরা।

‘প্রয়াস’-এর এ উদ্যোগের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে ব্যক্তিগত ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করা এবং প্লাস্টিক দূষণমুক্ত সমাজ গঠনে সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca