1. admin@haworbarta.com : admin :
শিমুলবাক ইউনিয়নে অসহায় পরিবারের পাশে তারেক হোসাইনের মানবিক উদ্যোগ - Haworbarta
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ শিমুলবাক ইউনিয়নে অসহায় পরিবারের পাশে তারেক হোসাইনের মানবিক উদ্যোগ ➤ জামালগঞ্জের এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে সমালোচনা, ঢাকায় প্রেরণ ➤ জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত- ➤ তাহিরপুরে হাওর ও নদী রক্ষা আন্দোলনের নেতৃত্বে সারোয়ার-হাসান খান  ➤ সুনামগঞ্জে বিজিবির অভিযান: ভারতীয় মাদকসহ জব্দ ১ লাখ ১৬ হাজার টাকার চোরাচালানি পণ্য” ➤ জাহাঙ্গীরনগরে চেয়ারম্যান প্রার্থী সালামত উল্লাহর মতবিনিময় সভা ➤ প্লাস্টিকের বিনিময়ে ৭০০ গাছ বিতরণ করল ‘প্রয়াস’ ➤ তাহিরপুরে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ➤ জগন্নাথপুরে হাওর ও নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে রুবেল- শামীম  ➤ তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে অসহায় স্বাধীন সূত্রধরের সংসার

শিমুলবাক ইউনিয়নে অসহায় পরিবারের পাশে তারেক হোসাইনের মানবিক উদ্যোগ

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নে অসহায় একটি পরিবারের প্রয়োজনীয় কাগজপত্র ঠিক করতে আর্থিক সহযোগিতা নিয়ে পাশে দাঁড়িয়েছেন তারেক হোসাইন। মানবিক এ উদ্যোগে সহযোগিতা করেছেন ছোট ভাই সুফি আলম।

শনিবার বিকেলে ১ নম্বর ওয়ার্ডের মেম্বার মুসাব্বির মেম্বার ফোন করে একটি অসহায় পরিবারের দুরবস্থার কথা তারেক হোসাইনকে জানান। পরিবারটির ফ্যামিলি কার্ডের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা থাকলেও প্রয়োজনীয় কাগজপত্রে ত্রুটি থাকায় তারা সমস্যায় পড়েছেন।

পরিবারটিতে তিনটি শিশুসহ বাবা-মা রয়েছেন। তাদের জন্মনিবন্ধন এবং শিশুর মায়ের জাতীয় পরিচয়পত্রসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র ঠিক করা জরুরি হলেও আর্থিক অসচ্ছলতার কারণে পরিবারটি তা করতে পারছিল না।

বিষয়টি জানার পর তারেক হোসাইন ছোট ভাই সুফি আলমকে একটি ভয়েস মেসেজ দেন। অসহায় পরিবারের কথা শুনে সুফি আলম দ্রুত আর্থিক সহযোগিতা পাঠান। পরে সেই টাকা উত্তোলন করে মুসাব্বির মেম্বারকে সঙ্গে নিয়ে পরিবারটির বাড়িতে যান তারেক হোসাইন এবং প্রয়োজনীয় কাগজপত্র ঠিক করার খরচ দিয়ে আসেন।

এ বিষয়ে তারেক হোসাইন জানান, তিনি নিজে বিত্তবান না হলেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। নিজের সামর্থ্য সীমিত থাকলেও অন্যের সহযোগিতা নিয়ে মানুষের প্রয়োজনে এগিয়ে আসতে চান।

পরিবারটির সদস্যদের ব্যক্তিগত মর্যাদা ও গোপনীয়তার কথা বিবেচনা করে শিশু ছাড়া অন্য কাউকে ক্যামেরার সামনে আনা হয়নি বলেও জানান তিনি।

তারেক হোসাইন পরিবারটির প্রয়োজনীয় কাগজপত্র ঠিক হওয়া এবং ফ্যামিলি কার্ডের তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় ছোট ভাই সুফি আলমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মানবিক এ উদ্যোগ স্থানীয়ভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca