1. admin@haworbarta.com : admin :
শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস - Haworbarta
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ শিমুলবাঁকে উচ্চ ফলনশীল বোরো চাষে প্রশিক্ষণ ➤ তাহিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি মিল পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা” ➤ সুনামগঞ্জ সদর শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন: মনোনয়ন সংগ্রহ ও জমা ➤ দিরাইয়ে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন ➤ শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস ➤ সুনামগঞ্জে বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে শোভাযাত্রা অনুষ্ঠিত ➤ শান্তিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন  ➤ গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন ➤ সুনামগঞ্জে মাইআপ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ➤ পূর্ব পাগলায় তারেক ডেকোরেটার্সের উদ্বোধন করলেন আনছার উদ্দিন

শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

শহীদুল ইসলাম রেদুয়ান ::: করবো সমবায়, গড়বো দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ আয়োজনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা হয়।

পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিবের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলিল্লাহ।

আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল হাসান, এসময় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাস, ফায়ার সার্ভিসের ইনচার্জ মাফিকুল ইসলাম, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাগলা বাজার সমবায় সমিতির মনসুর আহমেদ, মৎস্যজীবী সমবায় সমিতির জমির উদ্দিন, মির্জাপুর উদয়ন সঞ্চয় সমবায় সমিতির মানিক রঞ্জন দাস, পাথারিয়া বাজার সমবায় সমিতির হারুনুর রশিদ, গণিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম রাজু।

এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আবু সঈদ, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম রেদুয়ান, সমবায়ী মাসুক মিয়া, মতিউর রহমান, মো. কিবরিয়াসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও স্থানীয় সাংবাদিকরা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca