1. admin@haworbarta.com : admin :
দিরাইয়ে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন - Haworbarta
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ শিমুলবাঁকে উচ্চ ফলনশীল বোরো চাষে প্রশিক্ষণ ➤ তাহিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি মিল পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা” ➤ সুনামগঞ্জ সদর শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন: মনোনয়ন সংগ্রহ ও জমা ➤ দিরাইয়ে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন ➤ শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস ➤ সুনামগঞ্জে বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে শোভাযাত্রা অনুষ্ঠিত ➤ শান্তিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন  ➤ গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন ➤ সুনামগঞ্জে মাইআপ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ➤ পূর্ব পাগলায় তারেক ডেকোরেটার্সের উদ্বোধন করলেন আনছার উদ্দিন

দিরাইয়ে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি: ‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’— এ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের দিরাইয়ে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।

আজ রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, জিও-এনজিও প্রতিনিধি এবং বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা অংশগ্রহণ করেন।

পরে উপজেলা সমবায় কর্মকর্তা হিরণ্ময় রায়ের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার।

সভায় বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা সন্দীপ মজুমদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মফিজুল ইসলাম খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মির্জা মোহাম্মদ আবু সাইদ, সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীর একান্ত সচিব রুদ্র মিজান, দিরাই পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, দিরাই প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, ভাটিবাংলা এলপিএস ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত সাগর দাস, গোপেশ বর্মন ও হাফছা বেগম প্রমুখ।

দিবসটি উপলক্ষে ভাটিবাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে সমবায়ীদের মধ্যে বিভিন্ন প্রজাতির প্রায় ১৫০টি ফলদ গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি পৌর শহরের ছিন্নমূল ও অসহায় শতাধিক মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।

সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক দায়বদ্ধতার চর্চা জোরদার করার প্রত্যয় নিয়ে দিবসটির বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca