1. admin@haworbarta.com : admin :
তাহিরপুরে শতাধিক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পবিত্র কোরআন বিতরণ - Haworbarta
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ চেয়ারম্যান নয়, সেবক হয়ে বোগলাবাজারবাসীর পাশে থাকতে চান আবুল হোসেন ➤ সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখের মালামাল আটক ➤ তাহিরপুরে শতাধিক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পবিত্র কোরআন বিতরণ ➤ জগন্নাথপুরে ‘ইমছা বিউটি’র গ্র্যান্ড ওপেনিং সম্পন্ন ➤ দিরাইয়ে ১২০০ শিক্ষার্থীর প্রাথমিক বৃত্তি পরীক্ষা ➤ ছাতকে হাসানাইন তাহফিজুল কুরআন মাদরাসার স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন ➤ সুনামগঞ্জ আইডিয়াল একাডেমিতে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ➤ জগন্নাথপুরে ইসলামিক সোসাইটির মেধাবৃত্তি পরিক্ষা সম্পন্ন ➤ শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সভাপতি সনজয়, সম্পাদক আনোয়ার ➤ ছাতকে হাওর বাঁচাও আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন

তাহিরপুরে শতাধিক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পবিত্র কোরআন বিতরণ

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

মেরাজ বিন আশকর

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় প্রথমবারের মতো শতাধিক কোরআনের ছবক গ্রহণকারী ছাত্র-ছাত্রীর মাঝে বিনামূল্যে পবিত্র কোরআন শরিফ বিতরণ করা হয়েছে। ‘খুদ্দামুল কুরআন বাংলাদেশ’-এর উদ্যোগে এ ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়।

রোববার (১৫ নভেম্বর) উপজেলার ঘাগটিয়া দারুল উলুম হুসাইনিয়া হাফিজিয়া মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে উপজেলার প্রায় ৩০টি মক্তবের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশগ্রহণ করেন। এ সময় কোরআনের ছবক গ্রহণকারী শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পবিত্র কোরআন শরিফ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার আলেম-উলামা, মক্তবের উস্তাদ, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।

এ আয়োজনের মধ্য দিয়ে শিশু-কিশোরদের মাঝে পবিত্র কোরআন পাঠের আগ্রহ সৃষ্টি, দ্বীনি শিক্ষার প্রসার এবং নতুন প্রজন্মকে কোরআনের আলোয় আলোকিত করার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca