1. admin@haworbarta.com : admin :
শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে শান্তিগঞ্জে পিএফজির সভা - Haworbarta
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ দৈনিক দেশ রূপান্তরের সুনামগঞ্জ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সেলিম আহমদ ➤ শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে শান্তিগঞ্জে পিএফজির সভা ➤ কৃষিতে অভিযোজন বরাদ্দ বৃদ্ধির ন্যায্য রুপান্তরের প্রস্তাবের দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচী পালিত ➤ গোলাপগঞ্জে বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার প্রধান আসামি ➤ বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক আন্দোলন, মেঘনা নীট কম্পোজিটে ছুটি ঘোষণা ➤ চেয়ারম্যান নয়, সেবক হয়ে বোগলাবাজারবাসীর পাশে থাকতে চান আবুল হোসেন ➤ সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখের মালামাল আটক ➤ তাহিরপুরে শতাধিক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পবিত্র কোরআন বিতরণ ➤ জগন্নাথপুরে ‘ইমছা বিউটি’র গ্র্যান্ড ওপেনিং সম্পন্ন ➤ দিরাইয়ে ১২০০ শিক্ষার্থীর প্রাথমিক বৃত্তি পরীক্ষা

শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে শান্তিগঞ্জে পিএফজির সভা

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

শহীদুল ইসলাম রেদুয়ান : সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি -এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জে সহিংসতামুক্ত ও শান্তিপূর্ণ স্থানীয় সরকার নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলার জয়কলস ইউনিয়ন পরিষদের হলরুমে পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় আয়োজিত সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও ইউনিয়ন পরিষদের সদস্যরা অংশগ্রহণ করেন।

পিস অ্যাম্বাসেডর সিরাজ মিয়ার সভাপতিত্বে এবং অ্যাম্বাসেডর লিটন মিয়ার সঞ্চালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের প্রতিনিধি একে কুদরত পাশা।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার।

এ ছাড়া বক্তব্য রাখেন ইউপি সদস্য ছয়ফুজ্জামান, হাবিবুর রহমান, নাছিমা বেগম, জহুরা বেগম জেসমিন আক্তার, সৈয়দ আলম, মতিউর রহমান, সুরঞ্জিত চৌধুরী ও জয়ন্ত তালুকদার, প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca