1. admin@haworbarta.com : admin :
দৈনিক দেশ রূপান্তরের সুনামগঞ্জ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সেলিম আহমদ - Haworbarta
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ দৈনিক দেশ রূপান্তরের সুনামগঞ্জ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সেলিম আহমদ ➤ শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে শান্তিগঞ্জে পিএফজির সভা ➤ কৃষিতে অভিযোজন বরাদ্দ বৃদ্ধির ন্যায্য রুপান্তরের প্রস্তাবের দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচী পালিত ➤ গোলাপগঞ্জে বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার প্রধান আসামি ➤ বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক আন্দোলন, মেঘনা নীট কম্পোজিটে ছুটি ঘোষণা ➤ চেয়ারম্যান নয়, সেবক হয়ে বোগলাবাজারবাসীর পাশে থাকতে চান আবুল হোসেন ➤ সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখের মালামাল আটক ➤ তাহিরপুরে শতাধিক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পবিত্র কোরআন বিতরণ ➤ জগন্নাথপুরে ‘ইমছা বিউটি’র গ্র্যান্ড ওপেনিং সম্পন্ন ➤ দিরাইয়ে ১২০০ শিক্ষার্থীর প্রাথমিক বৃত্তি পরীক্ষা

দৈনিক দেশ রূপান্তরের সুনামগঞ্জ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সেলিম আহমদ

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

কুলেন্দু শেখর দাস সুনামগঞ্জ প্রতিনিধিঃ

প্রথিতযশা সাংবাদিক মুস্তফিজ শফি’র সম্পাদিত দেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক দেশরূপান্তর পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন দৈনিক সুনামগঞ্জ সময় পএিকার  সম্পাদক ও প্রকাশক সেলিম আহমেদ তালুকদার।

গত ১৫ নভেম্বর দৈনিক দেশরূপান্তর পত্রিকার সম্পাদক মুস্তাফিজ শফি কর্তৃক স্বাক্ষরিত প্যাডে তাকে নিয়োগপত্র প্রদান করা হয়।

এছাড়াও সেলিম আহমেদ তালুকদার বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন  চ্যানেল জিটিভিতে জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। তিনি দীর্ঘদিন ধরে সুনামগঞ্জের সমস্যা,উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে গণমাধ্যামকর্মী হিসেবে সুনামের সাথে কাজ করে আসছেন। ২০০৬ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ১৭ বছর জাতীয় দৈনিক দিনকাল পত্রিকায় কর্মরত ছিলেন। নিউজ ভিত্তিক টিভি চ্যানেল দিগন্ত টেলিভিশন ও দীপ্ত টেলিভিশনে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।
দেশরূপান্তরে জেলা প্রতিনিধি সেলিম আহমেদ তালুকদার সাংবাদিকদের জানান, জাতীয় দৈনিক দেশ রূপান্তর পত্রিকাটি আমার উপর যে দ্বায়িত্ব অর্পন করেছেন তা যেন সততা ও নিষ্ঠার সাথে পালন করতে  পারি, এজন্য  সবার দোয়া ও পরামর্শ কামনা করি। ধন্যবাদ জানাচ্ছি দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক মুস্তাফিজ সফি, মফস্বল সম্পাদক নেছার আহমেদ, বিজ্ঞাপন বিভাগের প্রধান মিজানুর রহমান,এইচআর বিভাগসহ সংশ্লিষ্ঠ সবাইকে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca