

নিজেস্ব প্রতিবেদক
সোমবার (২৩ নভেম্বর) এফ্যারটস ফর রুরাল অ্যাডভান্সমেন্ট (ইরা) বাস্তবায়িত নাগরিকতা প্রকল্পের আওতায় এ প্রতিবেদন হস্তান্তর করা হয়। দোয়ারাবাজার, সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলায় নারী শিক্ষা, কর্মদক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ে পরিচালিত সামাজিক নিরীক্ষার ভিত্তিতে প্রতিবেদনটি প্রণয়ন করা হয়েছে।
‘জনগণের অংশগ্রহণে টেকসই উন্নয়ন: নারী শিক্ষা, কর্মদক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ে সামাজিক নিরীক্ষা’ শীর্ষক মতবিনিময় সভার আলোচনার ভিত্তিতে তৈরি প্রতিবেদন ও সুপারিশমালা জেলা প্রশাসকের হাতে তুলে দেন ইরার প্রোগ্রাম ডিরেক্টর মো. কামরুজ্জামান ও ফিল্ড কো-অর্ডিনেটর ত্রিপ্তী দে।
সামাজিক নিরীক্ষার মাধ্যমে নারী শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের ক্ষেত্রে বিদ্যমান সুযোগ-সুবিধা, সীমাবদ্ধতা ও সম্ভাবনা চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি এসব ক্ষেত্রে নাগরিকদের মতামত ও সুপারিশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হয়েছে।
ইরা মনে করে, নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ, স্থানীয় পর্যায়ে কার্যকর সংলাপ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সমান সুযোগ সৃষ্টি করা সম্ভব। এ উদ্যোগ নারী শিক্ষা, কর্মদক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সম্প্রসারণের পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নেও ভূমিকা রাখবে।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক : আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক : এডভোকেট সুজন দেওয়ান
নিউজ রুম ও বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ, সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

