1. admin@haworbarta.com : admin :
বিশ্বনাথে নিখোঁজের ৩ দিনপর কোম্পানীগঞ্জ থেকে উদ্ধার। হাওড় বার্তা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

বিশ্বনাথে নিখোঁজের ৩ দিনপর কোম্পানীগঞ্জ থেকে উদ্ধার। হাওড় বার্তা

মোঃ আবুল কাশেম
  • প্রকাশ রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ২৮১ বার পড়া হয়েছে

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি 

সিলেটের বিশ্বনাথে বাকপ্রতিবন্ধী কিশোর রুহুলকে নিখোঁজের তিন দিনপর গতকাল শুক্রবার (২৩ জুলাই) সন্ধ্যায় কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ কাঁঠালবাড়ি এলাকা থেকে তাকে উদ্ধার করে বিশ্বনাথ পুলিশ।

তার শরীরের একাধিক স্থানে মারধরের চিহ্ন রয়েছে। পরিবারে ধারণা, কেউ তাকে অপহরণ করে ওইখানে নিয়ে গিয়েছিল।

কিশোরের মামা রাকিব আলী সাংবাদিকদের জানান, আমাদের এলাকায় প্রায়ই ঘুরাফেরা করতে আসা জনৈক নারীকে আমরা সন্দেহ করছিলাম। সে অনুযায়ী তার ঠিকানা নিয়ে উদ্ধারের দিন কোম্পানীগঞ্জের কাঁঠালবাড়ি এলাকায় মাইকিং করাই। এক পর্যায়ে মাইকের কাছে এসে গ্রামের এক মুরব্বি জানান, রুহুল তার জিম্মায় রয়েছে। তিনি তাকে উদ্দেশ্যহীন ঘুুরাফেরা করতে দেখে, তাকে নিরাপদ আশ্রয় দেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করে।

প্রসঙ্গত, ঈদুল আজহার দিন বিকেলে বাড়ির কাছেই পায়চারি করতে গিয়ে নিখোঁজ হয় বাকপ্রতিবন্ধী কিশোর রুহুল আহমেদ (১৩)।

সে উপজেলার রামপাশা ইউনিয়নের পালেরচক গ্রামের বশর মিয়ার ছেলে। এর পরদিন বৃহষ্পতিবার তার পিতা বশর মিয়া বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca