1. admin@haworbarta.com : admin :
কুষ্টিয়ায় যৌন উত্তেজক ঔষধ তৈরির কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযানা ,হাওড় বার্তা  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা

কুষ্টিয়ায় যৌন উত্তেজক ঔষধ তৈরির কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযানা ,হাওড় বার্তা 

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।
  • প্রকাশ বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ২৭৮ বার পড়া হয়েছে

কুষ্টিয়া শহরের স্টেশন রোডে অনুমোদনহীন যৌন উত্তেজক ঔষধ তৈরি, সংরক্ষণ ও বাজার জাতকরণের অভিযোগে আজ বৃহস্পতিবার সকালে এলেক্স ইউনানী ল্যাবরেটোরিজের মালিক রফিকুল ইসলাম প্রশান্তকে ১ বছরের জেল, ২ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের জেল, তৈরিকৃত বিপুলসংখ্যক অনুমোদনহীন ওষুধ ধ্বংস ও প্রতিষ্ঠানটি সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। র‌্যাব ১২ কুষ্টিয়া ক্যাম্প ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট যৌথভাবে এই অভিযানের নেতৃত্ব দেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান জানান, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অনুমোদনহীন যৌন উত্তেজক পানীয় তৈরি, সংরক্ষণ ও বাজারজাত করে আসছে। এমন অভিযোগের প্রেক্ষিতে প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এই পানীয় দীর্ঘদিন ধরে খেলে মানুষের নানাবিধ শারীরিক জটিলতা তৈরি হতে পারে। এসময় উপস্থিত ছিলেন র‌্যাব ১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার, ড্রাগ সুপারের সহকারী পরিচালক, স্যানিটারী ইন্সপেক্টরসহ প্রশাসনের কর্তা ব্যক্তিরা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca