মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

উখিয়া টেকনাফ রোহিঙ্গা শিবিরে করোনার টিকাদান কর্মসূচি শুরু

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৭৪৫ বার পড়া হয়েছে

 

শাহেদ হোছাইন মুবিন,

উখিয়া প্রতিনিধি :

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে অবস্থিত ৩৪ টি রোহিঙ্গা ক্যাম্পের ৫৬টি কেন্দ্রে বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে একযোগে শুরু হয়েছে রোহিঙ্গাদের টিকাদান কার্যক্রম। প্রথম দফায় ৫৫ বছর বা তারও বেশি বয়সের ৪৮ হাজার ৬০০ রোহিঙ্গা নারী-পুরুষকে চীনের তৈরি সিনোফার্ম টিকার প্রথম ডোজ দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১০ আগস্ট) সকাল ১০ টা থেকে অস্থায়ী টিকা কেন্দ্রে এ কর্মসূচি একযোগে শুরু হয়।

রোহিঙ্গাদের মধ্যে প্রথম দফায় ৫৫ বছরের ঊর্ধ্বে ৪৮ হাজার রোহিঙ্গাকে ৫৬ টি কেন্দ্রে করোনা টিকা দেওয়া হচ্ছে। পাশাপাশি একই সময়ে ক্যাম্পের মাঝি, মসজিদের ইমাম এবং টিকাদান কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবকদেরও টিকা দেয়া হচ্ছে। পাশাপাশি ক্যাম্পে টিকাদান টিকাদান কার্যক্রমে স্বাস্থ্য বিভাগের সাথে প্রশিক্ষণপ্রাপ্ত ১৮৬টি টিম কাজ করছে।

উখিয়ার কুতুপালংয়ের ৪-এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত গণস্বাস্থ্য কেন্দ্রের হাসাপাতালে টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (অতিরিক্ত সচিব) শাহ রেজওয়ান হায়াত।

 

শাহ রেজওয়ান হায়াত বলেন, সরকারের অর্থায়নে রোহিঙ্গাদের টিকা দেওয়া হচ্ছে। মাঠ পর্যায়ে আমরা আরআরআরসি অফিস, জেলা সিভিল সার্জন অফিস টিকাদান কার্যক্রমের বাস্তবায়ন করছি। কিছু আন্তর্জাতিক সংস্থা আমাদের কারিগরি সহায়তা করছে।

কক্সবাজার জেলার সিভিল সার্জন ডাক্তার মাহবুবুর রহমান বলেন, প্রথম দফার জন্য বরাদ্দ পাওয়া ৫০ হাজার টিকা সব কেন্দ্রেই যথাসময়ে সরবরাহ করা হয়েছে। প্রথম ডোজ যারা পেয়েছেন তাঁদের যথা সময়ে দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656