1. admin@haworbarta.com : admin :
জয়কলস হাইওয়ে'র উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে পালিত - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা

জয়কলস হাইওয়ে’র উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে পালিত

হাসান আহমদ
  • প্রকাশ রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ৬৮ বার পড়া হয়েছে

ছাতক(সুনামগঞ্জ)প্রতিনিধি

জয়কলস হাইওয়ে থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ পালিত করা হয়েছে।

মুজিব বর্ষে পুলিশ নীতি জনসেবা আর সম্প্রীতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার দুপুরে ধারণবাজার এলাকায় জয়কলস হাইওয়ে থানা প্রাঙ্গণে এ কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত হয়। জয়কলস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালেহ আহাম্মদ এর সভাপতিত্বে ও থানার উপ-পরিদর্শক রেজাউল করিম রেজা’র পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, ধারণবাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কুতুব উদ্দিস সালেহী।

বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি বুরহান উদ্দিন, সুনামগঞ্জ জেলা বাস মালিক সমিতির সদস্য জুয়েল মিয়া, সুনামগঞ্জ জেলা অটো-রিকশা অটো-টেম্পু শ্রমিক ইউনিয়ন ১৬৯৩/৯৩ এর সভাপতি আপ্তাব উদ্দিন, ধারণবাজার উপ-পরিষদের সভাপতি মিজুল মিয়া, সাধারণ সম্পাদক মুশাহিদ আলী, গোবিন্দগঞ্জ মাইক্রোবাস শাখার সাধারণ সম্পাদক আকামত আলী প্রমুখ।

এসময় সাংবাদিক, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ, বাস, ট্রাক মালিক-শ্রমিক, পিকআপ, মাক্রোবাস, সিএনজি-অটো-রিকশা মালিক-শ্রমিক ছাড়াও উপস্থিত ছিলেন জয়কলস হাইওয়ে থানার এএসআই আবদুল গফ্ফার, এটিএসআই কাঞ্চন সরকারসহ থানার সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca