রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কাঠইর ইউনিয়নবাসীকে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মঈনুল হক মুমিনের ঈদ শুভেচ্ছালন্ডন প্রবাসী হাফিজ আখলাকুর রহমান আলমগীরের ঈদ শুভেচ্ছাছনোগাঁওয়ে তরুন আলেমদের সংগঠনের পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণদারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

নাসিরনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন – সংগ্রাম এম পি

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ১৯২ বার পড়া হয়েছে

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় ২০২১- ২২ অর্থবছরে কৃষি মৌসুমে বোরো ধানের উচ্চ ফলনশীল জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধান বীজ ও সার বিতরণ উদ্বোধন।

৫ ডিসেম্বর ২০২১ রবিবার উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যোগে নাসিরনগর উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করেন, ২৪৩ ব্রাহ্মণবাড়িয়া-১ ( সাংসদ) সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাফি উদ্দিন আহম্মদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন,উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক, প্রেস ক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ জিতু মিয়া, প্রচার সম্পাদক মোঃ লতিফ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক অরুণ ভট্টাচার্য, সাবেক যুবলীগের সভাপতি অঞ্জন কুমার দেব,স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক বশীর আল হেলাল, যুবলীগের আহবায়ক মোঃ রায়হান আলী ভূইয়া, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক নির্মল চন্দ্র চৌধুরী, ছাত্রলীগের আহবায়ক মোঃ নাছির উদ্দীন রানা, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ ,সাংবাদিক, কৃষি অফিসের কর্মকর্তা/ কর্মচারী, কৃষাণ/কৃষাণীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ। উল্লেখ্য, নাসিরনগর উপজেলায় ২০০০ (দুই হাজার)কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের হাইব্রিড ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656