1. admin@haworbarta.com : admin :
বিশ্বনাথে স্বামী-স্ত্রী’র মামলায় অতিষ্ঠ গ্রামবাসি, প্রতিবাদ সভা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা

বিশ্বনাথে স্বামী-স্ত্রী’র মামলায় অতিষ্ঠ গ্রামবাসি, প্রতিবাদ সভা

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ৮৫ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি : স্বামী-স্ত্রীর দায়ের করা বিভিন্ন মিথ্যা মামলায় বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের সাতপাড়া গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসামী হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

তাদের দায়ের করা মিথ্যা মামলার হয়রানীতে অতিষ্ঠ আজ গ্রামের বৃদ্ধ-যুবকেরা। এমন অভিযোগ এনে মঙ্গলবার (৪ঠা জানুয়ারি) বিকেলে সাতপাড়া গ্রামের হাজী আব্দুল মোমিন ও আব্দুল ররের উদ্যোগে তাদের বাড়িতে প্রতিবাদ সভা করেছেন গ্রামের ভুক্তভোগীরা।

গ্রামের প্রবীণ মুরব্বী হারুনুর রশীদের সভাপতিত্বে ও হাজী আব্দুল মোমিনের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন হাজী আব্দুল রুপ, হাজী চান্দ আলী, ইর্শাদ মিয়া, সেবুল আফসারী।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কবির মিয়া, ইলাছ আলী, মানিক মিয়া, নেছার আলী, লালা মিয়া, আব্দুল খালিক, জালাল উদ্দিন, মুনাফর আলী, আলী আহমদ, মারুফ আহমদ, আব্দুল বাছিত, আব্দুল ওয়াহিদ, আব্দুল হামিদ, আব্দুর রশীদ, আব্দুস শহীদ, সারোয়ার মিয়া, আব্দুল মতিন, সায়েক আহমদ, তাহেদ মিয়া, আকবর আলী, সেকুল মিয়া, আব্দুশ শহিদ প্রমুখ।

সভায় বক্তারা বলেছেন, আব্দুল কাহার ও তার স্ত্রী ফাতেমা বেগম সাতপাড়া গ্রামের সহজ-সরল মানুষকে আসামী করে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছেন।

যার কোন ভিত্তি নেই।শান্ত গ্রামকে অশান্ত করেছেন কাহার ও তার স্ত্রী ফাতেমা।তারা বলেন, সুষ্ট তদন্তের মাধ্যমে কাহার-ফাতেমার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করে গ্রামবাসিকে হয়রানি থেকে করার জন্য প্রশাসনের প্রতি জোরদাবী জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca