1. admin@haworbarta.com : admin :
কুষ্টিয়া গণপূর্ত অধিদপ্তরের শ্রমিক কর্মচারী ইউনিয়নের জাতীয় শোক দিবস পালিত - Haworbarta
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ সাঈদীর মামলার বাদী মানিক পশারীর দফন নিয়ে উত্তেজনা, মধ্যরাতে পুলিশ প্রহরায় দাফন ➤ নাসিরনগরে গৃহবধূ হত্যার প্রধান আসামি গ্রেপ্তার ➤ শিমুলবাক ইউনিয়নে অসহায় পরিবারের পাশে তারেক হোসাইনের মানবিক উদ্যোগ ➤ জামালগঞ্জের এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে সমালোচনা, ঢাকায় প্রেরণ ➤ জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত- ➤ তাহিরপুরে হাওর ও নদী রক্ষা আন্দোলনের নেতৃত্বে সারোয়ার-হাসান খান  ➤ সুনামগঞ্জে বিজিবির অভিযান: ভারতীয় মাদকসহ জব্দ ১ লাখ ১৬ হাজার টাকার চোরাচালানি পণ্য” ➤ জাহাঙ্গীরনগরে চেয়ারম্যান প্রার্থী সালামত উল্লাহর মতবিনিময় সভা ➤ প্লাস্টিকের বিনিময়ে ৭০০ গাছ বিতরণ করল ‘প্রয়াস’ ➤ তাহিরপুরে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

কুষ্টিয়া গণপূর্ত অধিদপ্তরের শ্রমিক কর্মচারী ইউনিয়নের জাতীয় শোক দিবস পালিত

কে এম শহীন রেজা
  • প্রকাশ সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ২১৯ বার পড়া হয়েছে

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট রবিবার বিকেলে কুষ্টিয়া গণপূর্ত অধিদপ্তরের শ্রমিক কর্মচারী ইউনিয়ন যার রেজিঃ নং বি-২০০৫ জেলা কার্যালয় কুষ্টিয়া কর্তৃক আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ করা হয়। উক্ত আলোচনা সভা দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ অনুষ্ঠানটি গণপূর্ত অধিদপ্তর কুষ্টিয়া গণপূর্ত অধিদপ্তরের স্টাফ কোয়ার্টার চত্বর চৌড়হাস এলাকায় অনুষ্ঠিত হয়।

জাতীয় শোক দিবসের দোয়া মাহফিল আলোচনা সভা ও খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাতীয় শ্রমিক লীগ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আমজাদ আলী খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মেহেরুন্নেসা বিউটি।

জাতীয় শোক দিবসের অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করিতে সভাপতিত্ব করেন গণপূর্ত অধিদপ্তর শ্রমিক কর্মচারী ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি মোঃ জিল্লুর রহমান।

অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন, গণপূর্ত অফিস শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ কুষ্টিয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়া জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান। এ সময় জাতীয় শ্রমিক লীগ কুষ্টিয়া জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে সকলের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca