1. admin@haworbarta.com : admin :
ছাতকের লকডাউন উপেক্ষা করে জাউয়াবাজারে বসলো পশুর হাট-হাওড় বার্তা  - Haworbarta
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ সুনামগঞ্জে সামাজিক সংগঠন সুজনের ২ যুগপূর্তি ➤ জাফলংয়ে মিতালী সবুজ সংঘের ফুটবল টুর্নামেন্ট ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ➤ যাদুকাটায় অভিযানে ২১ সীভ জব্দ ➤ শান্তিগঞ্জে বিদ্যালয়ের গাছের চারা নষ্টের অভিযোগ  ➤ ছাতকে চরমহল্লায় চেয়ারম্যান প্রার্থী রুয়েল আহমদের মতবিনিময় সভায় শত শত মানুষের উপস্থিতি ➤ গোলাপগঞ্জে প্রথম তুলসীমালা ধানের আবাদ, স্বপ্ন দেখছেন কৃষক কামরুল ভুঁইয়া। ➤ হাওর সুরক্ষায় কঠোর পদক্ষেপ, গোলাপগঞ্জে প্রশাসনের কর্মশালা ‘ ➤ সুরমা ইউপির সংরক্ষিত নারী সদস্য পদপ্রার্থী ফাতেমা বেগমের বাড়ি বাড়ি শুভেচ্ছা বিনিময় ➤ নাছিমপুর বাজারে চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান সোহেলের শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে  ➤ পূর্ব পাগলায় আনছার উদ্দিনের গণসংযোগ ও মতবিনিময়

ছাতকের লকডাউন উপেক্ষা করে জাউয়াবাজারে বসলো পশুর হাট-হাওড় বার্তা 

হাসান আহমদ
  • প্রকাশ শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ২৭৮ বার পড়া হয়েছে

হাওড় বার্তা

ছাতক প্রতিনিধি:::: সুনামগঞ্জের ছাতকে কঠোর লকডাউন উপেক্ষা করে জাউয়াবাজারে বসলো গরুর হাট। স্থানীয় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে শনিবার সকাল ১১টায় বসে ওই হাট। বিকেল ৪টা পর্যন্ত এ হাটে কোরবানির পশু ক্রয়-বিক্রয় চলে। বাজারটি ছিল ক্রেতা-বিক্রেতাদের জমজমাট উপস্থিতি।

বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা গরু নিয়ে এ হাটে আসেন। এলাকার অনেক সৌখিন খামারিরাও বিক্রির জন্য হাটে তুলেছিলেন তাদের গরু। অনেকেই তাদের গরু বিক্রি করেছেন, লাভবানও হয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক জাউয়া বাজারের একাধিক ব্যবসায়ীরা জানান, সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ৫ঘন্টা গরুর হাটে জমজমাট ভাবে কোরবানির পশু ক্রয়-বিক্রয় চলে। হাট চলাকালে প্রশাসনের কাউকে আশপাশ এলাকায় দেখা যায় নি। কঠোর লকডাউন ও স্বাস্থ্যবিধি অমান্য করে এ হাট বসায় নানান প্রশ্ন তুলেন তারা। করোনা সংক্রমণে বড় ধরণের ঝুঁকির আশঙ্কা করছেন স্থানীয়রা।

এ ব্যাপারে জাউয়াবাজারের ইজারাদার শাহিন মিয়া বলেন, স্বাস্থ্যবিধি মেনে ছোট পরিসরে এলাকার ব্যবসায়ীদের চাহিদা মেটাতে পশুর হাট বসানো হয়েছে। এখানের ক্রেতা-বিক্রেতাদের সকলের মুখে ছিল মাস্ক। সামাজিক দূরত্বও বজায় রাখা হয়েছে। এক প্রশ্নের উত্তরে বলেন, কোরবানির পশুরহাট বসাতে তিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’র অনুমতি নেন নি। সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল জানান, সুনামগঞ্জ ডিসি অফিস থেকে জাউয়াবাজারে ভ্রাম্যমান আদালতের জন্য একজন ম্যাজিস্ট্রিট দেয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান বলেন, ১৪ জুলাই পর্যন্ত কঠোর লকডাউন। এর ভেতরে বাজার বসানো যাবে না উল্লেখ করে তিনি বলেন, জাউয়াবাজারে যতক্ষণ ম্যাজিস্ট্রিট ছিলেন ততক্ষণ পশুর হাটে কেউ বসতে পারেনি। বিষয়টি পুলিশকে নির্দেশনার পাশাপাশি ইজারাদারকেও নিষেধ করা হয়েছে।##

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca