শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জগন্নাথপুরে মৃত্যুদণ্ডের রায় বাতিলের দাবিতে মানববন্ধননির্বাচিত হয়ে সদস্যদের ধন্যবাদ জানালেন ইন্জিনিয়ার মোঃ ফয়সাল হোসেনবিশ্বনাথে ৬ দিন ধরে নিখোঁজ কার্পেন্টার, থানায় জিডিGG প্যানেলের প্রার্থী মাইনুল ইসলাম পলাশের কৃতজ্ঞতা প্রকাশআগামীকাল আইএইটি নির্বাচন-২০২৬: মুখোমুখি GG ও UC প্যানেল১০ মাস পর দায়িত্বে ফিরলেন জয়কলস ইউপি চেয়ারম্যান সুজনএনায়েত-সুমায়েল-নিক্সন পরিষদে প্রকৌশলী মোঃ ফয়সাল হোসেনবিশ্বনাথে খাজাঞ্চী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাওছার আহমদ ​শিক্ষা ও সাহিত্য সম্পাদক পদে লড়ছেন প্রকৌশলী মোঃ ফয়সাল হোসেনশত কোটি টাকার সেতুর সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

ধুনটে মানবাধিকার কর্মীর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

মুঞ্জুরুল হক, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার ধুনটে মানবাধিকার কর্মী আশিষ কুমার সাহার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় ধুনট কেন্দ্রীয় বারোয়ারী দুর্গা মন্দিরের সামনে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা এ কর্মসূচি পালন করেন।

ধুনট পৌর মহাশ্মশান কমিটির আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আশিষ কুমার সাহা ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টসহ বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর বক্তব্য ও কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে তারা তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে ধুনট পৌর মহাশ্মশান কমিটির সভাপতি বানেশ্বর হাওয়ালদার সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা অনুষ্ঠান পরিচালনা করেন।

এতে বক্তব্য দেন, ধুনট উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিনয় কুমার সরকার, সাধারণ সম্পাদক স্বপন কুমার সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোবিন্দ কুমার ঘোষ, ধুনট কেন্দ্রীয় রাধা গোবিন্দ মন্দির কমিটির সভাপতি পলান চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক বিমল সাহা, কেন্দ্রীয় বারোয়ারী দুর্গা মন্দির কমিটির সভাপতি তপু সাহা এবং সাধারণ সম্পাদক লিখন সাহা।

মানববন্ধনে স্থানীয় প্রায় শতাধিক মানুষ অংশ নেন। পরে সেখান থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281