মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

দিরাইয়ে জিয়াউল ইসলাম-কে সংবর্ধনা

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ সোমবার, ২২ জুন, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি: যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ের বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জনাব মোঃ জিয়াউল ইসলাম-কে সংবর্ধনা প্রদান করেছে দিরাই সমাজসেবা ফাউন্ডেশন।

রবিবার (২১ জুন ২০২৬) সন্ধ্যা ৭টায় দিরাইয়ের জালাল সিটি কনফারেন্স হল রুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিরাই সমাজসেবা ফাউন্ডেশনের সভাপতি দেবাশীষ দাস দেবল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক গোলাম জিলানী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাংবাদিক আব্দুল বসির সর্দার, এছাড়াও বক্তব্য রাখেন ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এমরান হোসেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক আতাহার আলী রাহাত, দিরাই সেন মার্কেটের সভাপতি ফয়সাল হাসান, রাজি মিডিয়ার প্রধান পৃষ্ঠপোষক আব্দুল্লাহ রাজী, দিরাই পৌরসভার ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সুরঞ্জিত সূত্রধর, দিরাই সমাজসেবা ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক মোঃ রুবেল আহমদ, প্রধান উপদেষ্টা আমিরুল ইসলাম বাচ্ছু, সহ-সভাপতি মাসুম মিয়া এবং সাংগঠনিক সম্পাদক সাংবাদিক এমরান আহমদ।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, মোঃ জিয়াউল ইসলাম দীর্ঘদিন ধরে শিক্ষা, সমাজসেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি শিক্ষার প্রসারে তাঁর আন্তরিক ভূমিকা দিরাইবাসীর কাছে প্রশংসিত। তাঁরা তাঁর যুক্তরাষ্ট্র ও কানাডা সফরের সার্বিক সাফল্য, সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

সংবর্ধনার পর মোঃ জিয়াউল ইসলাম দিরাই সমাজসেবা ফাউন্ডেশনের সভাপতি দেবাশীষ দাস দেবল, সাধারণ সম্পাদক গোলাম জিলানী, ফাউন্ডেশনের সকল সদস্য, আমন্ত্রিত অতিথি এবং উপস্থিত শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দেশের বাইরে অবস্থান করলেও দিরাইয়ের শিক্ষা, সমাজসেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে পূর্বের মতোই সম্পৃক্ত থাকার চেষ্টা অব্যাহত রাখবেন।

অনুষ্ঠানের শেষপর্বে মোঃ জিয়াউল ইসলামের হাতে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা তুলে দেওয়া হয়। এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী ও গণমাধ্যম ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক সুধীজন উপস্থিত ছিলেন। সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281