বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথে খাজাঞ্চী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাওছার আহমদ ​শিক্ষা ও সাহিত্য সম্পাদক পদে লড়ছেন প্রকৌশলী মোঃ ফয়সাল হোসেনশত কোটি টাকার সেতুর সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধনছাতকে প্রান্তিক কৃষকদের মাঝে ব্র্যাকের পাওয়ার টিলার ও ভার্মি কম্পোস্ট বিতরণজামালগঞ্জে ইয়াবাসহ একজন গ্রেফতারহোসেনপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতদিরাইয়ে জিয়াউল ইসলাম-কে সংবর্ধনাছাতকে মাদক বিরোধী ও আইন-শৃঙ্খলা বিষয়ক সচেতনতামূলক কর্মশালাজগন্নাথপুরের মিনাজপুর মাদ্রাসায় পাগড়ী বিতরণ আলোর সংকটে জ্ঞানচর্চা, শান্তিগঞ্জের শিক্ষার্থীদের বাড়ছে দুর্ভোগ

নাসিরনগরে কৃষি যন্ত্র বিতরণের শুভ উদ্বোধন করেন – সংগ্রাম এম পি,,হাওড় বার্তা

সুজিত কুমার চক্রবর্তী
  • প্রকাশ শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ৩৮৮ বার পড়া হয়েছে

 

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ জেলার নাসিরনগর উপজেলায় কম্বাইন হারভেষ্টার কৃষি যন্ত্র বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ ৯ এপ্রিল শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে “এগিয়ে যাচ্ছে দেশ,এগিয়ে যাচ্ছে কৃষি ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সমম্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প এর আওতায় উন্নয়ন সহায়তা (ভর্তুকি) কার্যক্রমের কৃষি যন্ত্র কম্বাইন হারভেষ্টার বিতরণের শুভ উদ্বোধন করেন, ব্রাহ্মণবাড়িয়া – ১ (সাংসদ) বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এম পি। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, উপজেলা বিদায়ী নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফী,সরাইল- নাসিরনগর সার্কেল সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ আনিছুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, গোকর্ণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ছোয়াব আহমেদ হৃতুল, আগ্রহী কৃষক, সাংবাদিক, উপ সহকারী কৃষি কর্মকর্তাসহ গন্যমান্য ব্যক্তিগণ। উল্লেখ্য উন্নত দেশের উন্নীত হওয়ার মাধ্যম হচ্ছে কৃষি যান্ত্রিকীকরণ। তাই গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নাসিরনগর উপজেলা হাওড় এলাকা হিসাবে উন্নয়ন সহয়তা ৭০% ভর্তুকিতে কম্বাইন হারভেষ্টার প্রদান করছে। উক্ত মেশিনে ধান ও গম, কাটা, মাড়াই এবং ঝাড়াই করে কৃষকের কাছে পৌছে দেয়া হবে। নাসিরনগর উপজেলায় ৪ টি কম্বাইন হারভেষ্টার কৃষি যন্ত্র দেয়া হয়েছে পরবর্তীতে আরও ১২ টি দেয়া হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281