শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

নাসিরনগরে দুর্যোগ ও করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ খামারিদের মানবিক সহায়তা প্রদান- হাওড় বার্তা

সুজিত কুমার চক্রবর্তী
  • সংবাদ প্রকাশ : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ৯২২ বার পড়া হয়েছে

(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

নাসিরনগর উপজেলায় দুর্যোগে ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ও করোনা ভাইরাস সংক্রমণ ক্ষতিগ্রস্থ ছোট খামারিদের মাঝে গো-খাদ্য মানবিক সহায়তা প্রদান।

আজ ২৩ জুন বুধবার উপজেলা অফিসার্স ক্লাব প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের সভাপতিত্বে দুর্যোগ ও করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ ছোট খামারিদের গো-খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া -১(সাংসদ) বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এম পি। উপজেলা পরিষদের চেয়ারম্যান রাফি উদ্দিন আহমদ, প্রাকৃতিক দুর্যোগ ও করোনা ভাইরাস সংক্রমণ ক্ষতিগ্রস্থ ১০০ খামারিদের মাঝে ২৫ কেজি করে গো-খাদ্য মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মোঃ মাহবুব আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ চন্দন কুমার পোদ্দার, থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার, ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেওয়ান আতিকুল রহমান আঁখি, গোকর্ণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ছোয়াব আহমেদ হৃতুল, কুন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ওয়াছ আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এলাকার গন্যমান্য ব্যক্তিগণ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656