1. admin@haworbarta.com : admin :
সুনামগঞ্জে ১২ উপজেলায় নাগরিক তথ্য অধিকার ফোরামের কমিটি গঠন - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

সুনামগঞ্জে ১২ উপজেলায় নাগরিক তথ্য অধিকার ফোরামের কমিটি গঠন

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭৮ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি: তথ্য অধিকার আইন-২০০৯-এর সঠিক বাস্তবায়ন, জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিতকরণ এবং দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুনামগঞ্জের ১২টি উপজেলায় নাগরিক তথ্য অধিকার ফোরামের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে আয়োজিত অনুষ্ঠানে এসব কমিটির অনুমোদন দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরিক তথ্য অধিকার ফোরাম সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মো. মুজাহিদুল ইসলাম মজনু। সঞ্চালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নবগঠিত উপজেলা কমিটিগুলো তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষকে তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতন করার পাশাপাশি সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর থেকে তথ্যপ্রাপ্তিতে নাগরিকদের সহযোগিতা করবে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করবে।

এ সময় জেলা কমিটির সহ-সভাপতি শাহ কামাল, ওবায়দুল মুন্সী, মো. রাজু আহমেদ, সুহেল আলম ও ফারুক আহমেদ, যুগ্ম সম্পাদক মাইনুদ্দীন ও শাহ মোশাহিদ আলম ফয়সল বক্তব্য দেন।

এ ছাড়া সদর উপজেলা কমিটির সভাপতি রাকিব মিয়া তালুকদার, সহ-সভাপতি একরামুল হক সেলিম ও সাধারণ সম্পাদক বায়োজিত আহমেদ রাসেল; শান্তিগঞ্জ উপজেলা কমিটির সভাপতি আবু সঈদ সাধারণ মামুন আহমদ; ছাতক উপজেলা কমিটির সভাপতি হাফিজ উদ্দিন ছালিক ও সাধারণ সম্পাদক সুজন তালুকদার; বিশ্বম্ভরপুর উপজেলা কমিটির সভাপতি শাহীন আহমেদ; মধ্যনগর উপজেলা কমিটির সভাপতি আসরাফ উদ্দিন হিল্লোল; ধর্মপাশা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ইমাম হোসেন; দোয়ারাবাজার উপজেলা কমিটির সভাপতি মোফাজ্জল হাসান, সাধারণ সম্পাদক নুরুল আমিন যুক্ত হবে; তাহিরপুর উপজেলা কমিটির তৌফিক মিয়া, মোস্তাক হেসেন; জগন্নাথপুর উপজেলা কমিটির ইমদাদুল হক মিলন ;শাল্লা উপজেলা কমিটির সভাপতি তারেক মিয়াসহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা কমিটির পক্ষ থেকে নবগঠিত উপজেলা কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে নিজ নিজ এলাকায় সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে তথ্য অধিকার আন্দোলনের কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca