মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শান্তিগঞ্জে তালামীযের কর্মী সম্মেলন অনুষ্ঠিতরোমা–লাজিও ম্যাচে দুর্দান্ত দিবালা, বিশ্বকাপ স্কোয়াডে ফেরানোর দাবি আরও জোরালোজৈন্তাপুরে সংবাদকর্মীকে পথরোধ করে দুর্ধর্ষ ছিনতাই: অস্ত্রের মুখে নগদ অর্থ লুট!ঈদগাহ-মাদ্রাসায় এমপি মিলনের ১৪ লাখ টাকার বরাদ্দ ছাতকে পুলিশের বিশেষ অভিযানে পলাতক আসামী গ্রেফতারলন্ডনে আবারও কাউন্সিলর নির্বাচিত সুনামগঞ্জের মেয়ে অজন্তা দেব রায়আবারও বাড়লো তেলের দামপ্রতারকদের বিরুদ্ধে জনসচেতনতায় মানবাধিকার সংগঠনের জিডিজাউয়াবাজারে দুই পক্ষের সংঘর্ষে এমপি সহ অর্ধশতাধিক আহতধানের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারের উদ্যোগ- এমপি কামরুল

নাসিরনগরে ৩৩৩ নম্বরে ফোনে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা প্রদান 

সুজিত কুমার চক্রবর্তী
  • প্রকাশ মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ২২৫ বার পড়া হয়েছে

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় হেল্প লাইন ৩৩৩ এ একটি ফোন করে পাচ্ছে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা সামগ্রী।

আজ ৩ আগস্ট দুপুরে নাসিরনগর উপজেলা সদর ইউনিয়নের খামারগাঁও এর ২৭ টি কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন নাসিরনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান খান (শাওন)। এ সময় উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, উপজেলা প্রকল্প বাস্তবায়নের উপ- সহকারী প্রকৌশলী সম্ভুনাথ আচার্য, অফিস সহকারী মোঃ আব্দুর রব, মোঃ সোহাগ মিয়া,ভূমি অফিসের অফিস সহকারী। ৩৩৩ নম্বরে মাত্র একটি কলেই মিলছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় মাধ্যমে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় থেকে প্রধানমন্ত্রীর মানবিক খাদ্য সামগ্রী। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল ১০ কেজি, ডাল ১ কেজি, তৈল ১লিটার, চিনি ১কেজি, লবন ১কেজি, আলু ১ কেজি, সাবান ২টি ও মাস্ক ২ টি। ৩৩৩ নম্বর ফোন করার পর যাচাই বাছাই করার পর কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। এটি একটি চলমান প্রক্রিয়া।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281